শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সারিয়াকান্দি পৌরসভা নির্বাচন

আওয়ামী লীগের মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মতিউর রহমান মতির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহাবুুব আলম শাহ।

তিনি জানান, পৌরসভা আইন ২০০৯ এর ১৯ (১) এর ‘ঙ’ ধারা অনুযায়ী মতিউর রহমান মতির মনোনয়ন বাতিল করা হয়েছে।
আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের নির্বাচনে মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাচাইকালে মতিউর রহমান মতির মনোনয়ন বাতিল করা হয়।

জানা গেছে, মতিউর রহমান সারিয়াকান্দি পৌরসভায় টিকাদানকারী পদে কর্মরত ছিলেন। কিন্তু তিনি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদত্যাগ পত্র জমা না দেওয়ায় তা গৃহীত হয়নি।

এছাড়া, সারিয়াকান্দি পৌরসভার হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খোরশেদ আলম এবং ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বগুড়া জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুুব আলম শাহ জানান, সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিউর রহমান মতি চাকরিবিধি অনুযায়ী যথাযথভাবে পদত্যাগ না করার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ প্রসঙ্গে মতিউর রহমান মতি বলেন, ৫ মাস আগে ৩০ জুলাই আমি চাকরি থেকে পদত্যাগ করেছি। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ বিষয়ে আপিল করব। আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করব।

সারিয়াকান্দি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন-বিএনপি মনোনীত প্রার্থী সাবিনা ইয়াসমিন বেবি, বর্তমান মেয়র সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী আলমগীর শাহী সুমন, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ ফারাজী ও স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আলী আজগর।

শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লিয়াকত আলী বাবলু নামের এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)।বিস্তারিত পড়ুন

আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি

‘আমরা সরকারের বিরুদ্ধে নই, দেশের বিরুদ্ধেও নই’—এমন মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান ওবিস্তারিত পড়ুন

  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি বৈঠক!
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত