ডিসেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
‘পদ্মাসেতু নিয়ে বিরূপ মন্তব্যকারীরা কি আশাহত না লজ্জা পেয়েছে?’ প্রশ্ন জনগণের: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জনগণের স্বপ্নের পদ্মাসেতু প্রায়সম্পন্ন হওয়ায় দেশবাসী উল্লাসিত হলেও পদ্মাসেতু নিয়ে বিরূপ মন্তব্যকারী বিএনপিসহ কতিপয় ব্যক্তি-গোষ্ঠীরা কি এখন আশাহত নাকি লজ্জা পেয়ে নিশ্চুপ- এ প্রশ্ন জনগণের।’ শনিবার দুপুরে তথ্যমন্ত্রী তার ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত “যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত ” শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবেবিস্তারিত পড়ুন
যশোরের সম্মিলনী ডিগ্রী কলেজে
মনিরামপুরে ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

“মাদককে না বলি, সুস্থ্য জীবন গড়ি” এই শ্লোগিনকে সামনে রেখে রাজগঞ্জের সম্মিলনী ডিগ্রী কলেজ মাঠে শীতকালিন ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২০ হয়েছে। শনিবার বিকালে রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের সালামতপুর-মুড়াগাছা সি.এম ক্লাবের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সালামতপুর-মুড়াগাছা সি.এম ক্লাবের সভাপতি মোঃ শাহারাজ হোসেনের সভাপতিত্বে ও হরিহরনগর যুবলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্কের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনি

সাতক্ষীরায় ‘মানবাধিকার সুরক্ষাকারীদের এ্যাডভোকেসি, লবিং ও নিগোশিয়েশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় ব্যাচ (৩ দিন ব্যাপী) শেষ হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে দ্বিতীয় ব্যাচের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন ও মানবাধিকারকর্মী বেনজির আহমেদ। দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের যশোরস্থ স্টাফ রিপোর্টার, নিউজ নেটওয়ার্কের আঞ্চলিক সমন্বয়কারী ফরাজিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৪র্থ ‘ডিজিটাল বাংলাদেশ’ দিবসে সেমিনার ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় ৪র্থ ‘ডিজিটাল বাংলাদেশ’ দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে সেমিনার ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রতি অনুষ্ঠিত উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’-শীর্ষক স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ’রবিস্তারিত পড়ুন
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ আইসিটি এন্ড সফট স্কিল ডেভেলোপমেন্ট ওয়ার্কশপ

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ আইসিটি এন্ড সফট স্কিল ডেভেলোপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে কলেজ ও স্কুলের শিক্ষকদেরকে অনলাইন শিক্ষাদানের উপযুক্ত ব্যবহার নিশ্চিত এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শনিবার (১২ ডিসেম্বর ২০২০) নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাসে আইসিটি এন্ড সফট স্কিল ডেভেলোপমেন্ট এর উপর প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনলাইন শিক্ষা বিস্তার ও তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রশিক্ষিত শিক্ষক গড়াই এই ওয়ার্কশপের মূল লক্ষ্য। রাজধানীর উত্তরা, কাওলা, দক্ষিণখানবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়িয়ায় শীতবস্ত্র বিতরণ

কলারোয়ার সোনাবাড়িয়ায় শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘একের আহবানে’। শীতবস্ত্র হিসাবে ২শত হতদারিদ্র ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘একের আহবানে’ সামাজিক দূরত্ব বজায় রেখে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবির। সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারবিস্তারিত পড়ুন
ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ
বঙ্গবন্ধুর সম্মান অম্লানে কলারোয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই স্লোগানে সাতক্ষীরার কলারোয়ায় র্যালি ও অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এর আগে বের হওয়া র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেনের নেতৃত্বে র্যালি ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিএনপি নেতা সাবেক এমপি হাবিবের সাথে মতবিনিময় ছাত্রদলের

বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সাথে মতবিনিময় করেছেন কলারোয়া সরকারি কলেজ ও শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার রাতে কলারোয়া উপজেলা মোড়স্থ সাবেক এমপি হাবিবের বাসভবনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেসময় বিএনপি নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান ছাত্রদল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘দলকে সুসংগঠিত রাখতে ছাত্রদল নেতাকর্মীদের সুশৃংখল থাকতেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় এ্যাড.কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ধানঘোরা ফাইনালে

কলারোয়ার বোয়ালিয়ায় ৮দলীয় নক আউট এ্যাড.কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে ১-০ গোলে জালালাবাদকে হারিয়ে ধানঘোরা যুব কল্যাণ সোসাইটি ফুটবল একাদশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। শনিবার বিকেলে স্থানীয় আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা মাঠে বোয়ালিয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত খেলার প্রথমার্ধে গোলশূন্য নিয়ে উভয় দল বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে ধানঘোরা ফুটবল একাদশের ৯নংজার্সি পরিহিত খেলোয়াড় নাসিম একটি গোল করে দলকে এগিয়ে নেন। রিফারির শেষ বাঁশি বাজার আগে আর কোন গোলবিস্তারিত পড়ুন
গোলাম রহমান ব্রাইটের কবিতা : ‘হিসাবের খাতা’

হিসাবের খাতা গোলাম রহমান ব্রাইট বর্ণিল সমারোহ মনে ধরে না বিষাদে এ মনটা কাঁদে একাকী নিশিতে আনমনে হেঁটে পড়েছি ভীষণ খাঁদে। নিষ্প্রভ জ্যোৎস্নায় বিরহীর ক্রন্দন অজস্র চিন্তার ফাঁদে নীলাম্বরে উড়ে ঘনকালো মেঘ লুকোচুরি খেলে চাঁদে। বিষণ্ণ মেঘে ম্রিয়মান জ্যোৎস্নারা মিশ্র অবয়বে হাসে নিশুতির আঁধারে তপ্ত বিরহ মোর অশ্রু ধারায় ভাসে। রিক্তের ভাবনা ব্যবচ্ছেদ হয়ে বিরূপ প্রতাপে জ্বলে অধরা স্বপ্নগুলো গুমরে কেঁদে নিরব রোদনে চলে। কণ্টকাকীর্ণ পথে চলতে গিয়ে রূদ্ধ হয়েছে এবিস্তারিত পড়ুন

