শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এ্যাড.কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ধানঘোরা ফাইনালে

কলারোয়ার বোয়ালিয়ায় ৮দলীয় নক আউট এ্যাড.কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে ১-০ গোলে জালালাবাদকে হারিয়ে ধানঘোরা যুব কল্যাণ সোসাইটি ফুটবল একাদশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।

শনিবার বিকেলে স্থানীয় আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা মাঠে বোয়ালিয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত খেলার প্রথমার্ধে গোলশূন্য নিয়ে উভয় দল বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে ‌‌‌‌‌‌‌‌‌‌‌ধানঘোরা ফুটবল একাদশের ৯নংজার্সি পরিহিত খেলোয়াড় নাসিম একটি গোল করে দলকে এগিয়ে নেন।
রিফারির শেষ বাঁশি বাজার আগে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে ধানঘোরা যুব কল্যাণ সোসাইটি।

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ধানঘোরার নাসিম।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোশারফ হোসেন। তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও আবু সাঈদ।

ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান ও আবুল বাশার।

বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

আগামি সোমবার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আসাদুল এন্টারপ্রাইজ বোয়ালিয়া ও বিবিএস ফুটবল একাদশ ভাদড়া পরস্পর মোকাবেলা করবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত