মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ আইসিটি এন্ড সফট স্কিল ডেভেলোপমেন্ট ওয়ার্কশপ

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ আইসিটি এন্ড সফট স্কিল ডেভেলোপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে কলেজ ও স্কুলের শিক্ষকদেরকে অনলাইন শিক্ষাদানের উপযুক্ত ব্যবহার নিশ্চিত এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শনিবার (১২ ডিসেম্বর ২০২০) নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাসে আইসিটি এন্ড সফট স্কিল ডেভেলোপমেন্ট এর উপর প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

অনলাইন শিক্ষা বিস্তার ও তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রশিক্ষিত শিক্ষক গড়াই এই ওয়ার্কশপের মূল লক্ষ্য।

রাজধানীর উত্তরা, কাওলা, দক্ষিণখান ও পূর্বাচল এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা দিনব্যাপী ওয়ার্কশপে অংশ গ্রহন করেন।
অনলাইন টিচিং পদ্ধতি, প্রযুক্তির সঠিক ব্যবহার, সফট স্কিল নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহর সার্বিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করা হয়।

ওয়ার্কশপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম (ডি), ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইকরামুল ইসলাম, রেজিস্ট্রার কমডোর এম, মুনিরুল ইসলাম, (অব.) বিএন, আমিরজান কলেজের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটির একাডেমিক উপদেষ্টা মো. জিল্লুর রহমান ও সালেহা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল এম. নজরুল ইসলাম।

এছাড়া বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুগোপযোগী এ ধরণের প্রশিক্ষণ আয়োজন করার জন্য নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নর্দান ইউনিভার্সিটির চলমান শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন অংশগ্রহণকারী শিক্ষকরা।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পাবলিক রিলেশন্স বিভাগের সহকারি-পরিচালক নুরুজ্জামান ফারাবি প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার সোমবার (১০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির
  • ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
  • জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল