শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিসেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে

কলারোয়ায় উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে আ.লীগের বিক্ষোভ

কলারোয়ায় স্বাধীনতার পরাজিত শক্তি উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল তিনটার দিকে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চৌরাস্তা মোড়ের গোলচত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কলারোয়া আ.লীগ সভাপতির নেতৃত্বে বিক্ষোভ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কলারোয়া আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে পশুহাট মোড় সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌ-রাস্তায় গিয়ে সমাবেশে মিলিত হন। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে চেয়ারম্যান প্রার্থী ভূট্টোলাল গাইনের কর্মীসভা

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ‌‌‌ভূট্টোলাল গাইনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় আইচপাড়া‌ গ্রামে অনুষ্ঠিত ওই কর্মীসভায় অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু নিরঞ্জন সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূট্টোলাল গাইন, মাস্টার আজিবর রহমান, মাস্টার আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শামছুর রহমান, মাস্টার আব্দুল জব্বার, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, আবু তালেব, নাছির উদ্দিন, শওকাত আলী, সহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্তিক চন্দ্র পাল। এসময় স্থানীয় বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

কলারোয়ায় সাবেক এজিএস মোস্ত’র পিতার মৃত্যু

কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্ত’র পিতা মাওলা বাক্স (৮৯) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩পুত্র, ২ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন আছর নামাজের পর ঝিকরা জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের আয়োজনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেনবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কলারোয়ায় ‘মানববন্ধন’ করেছে বীর মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে পাশে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচির অংশ হিসাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের বিচারের দাবী জানিয়ে অনুষ্ঠিত প্রতিবাদে সহমত পোষন করে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাদ্রাসার ৫০ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরায় অসহায়, এতিম, দরিদ্র শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (০৭ ডিসেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন ও হ্যালো সাতক্ষীরার আয়োজনে নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও মাদ্রাসার প্রধান উপদেষ্টা আলহাজ শেখ সাইফুল হাসান খোকনের সভাপতিত্বে শীতবস্ত্র কর্মসূচি ২০২০’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর কারীদের শাস্তির দাবিতে স্বশিপ এর মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধর্মান্ধ সাম্প্রদয়িকতা রুখে দাঁড়াও বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে সোমবার বেলা ১২টায় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বশিপ) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বশিপ) সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক প্রভাষক এম সুসান্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বশিপ নেতা অধ্যক্ষ পাল সুবাসীষ, শিক্ষক গাজীবিস্তারিত পড়ুন

দেবহাটা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের রাষ্ট্রীয় মর্যদায় দাফন

দেবহাটা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি উপজেলার আস্কারপুর গ্রামের মৃত নজিমুদ্দীন গাজির পুত্র। গত সোমবার ভোর রাতে বার্ধক্য জনিত কারনে নিজ বাসভবনে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ২ পুত্র ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা ১১ টায় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) এস.এম. তারেক সুলতানের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ডবিস্তারিত পড়ুন

শার্শায় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসাবে শার্শায় ভলিবল প্রতিযোগীতা ও সাঁতার প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় নাভারন বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের বার্ষিক কর্মসূচীর ২০২০-২০২১ আওতায় যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। নাভারন বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা পবিষদের সদস্য ও নাভারন ডিগ্রীবিস্তারিত পড়ুন