শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাদ্রাসার ৫০ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরায় অসহায়, এতিম, দরিদ্র শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (০৭ ডিসেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন ও হ্যালো সাতক্ষীরার আয়োজনে নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও মাদ্রাসার প্রধান উপদেষ্টা আলহাজ শেখ সাইফুল হাসান খোকনের সভাপতিত্বে শীতবস্ত্র কর্মসূচি ২০২০’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। এই সংগঠনটি বরাবরই দেশ ও দশের ভালোর জন্য কাজ করে চলেছে। সমাজের পিছেয়ে পড়া মানুষদের সহযোগীতায় তারা অগ্রণী ভূমিকা রেখে চলেছে।
তিনি আরও বলেন, আজকের এই অনুষ্ঠানে কেউ প্রধান অতিথি নেই আমাদের সামনে উপস্থিত কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে সবাই বিশেষ অতিথি। এই কোমলমতি শিশুদের পরিচর্যা করলে ভবিষ্যতে তারাই আমাদের পথ দেখাবে।

নলকুড়া কেন্দ্রীয় মসজিদ ও দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে আমাদের আমার পক্ষ থেকে সহযোগীতা থাকবে বলেও জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম মারুফ তানভীর হুসাইন সুজন, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসা কমিটির উপদেষ্টা এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ¦ আবদুল মান্নান, সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, মাদ্রাসা কমিটির সভাপতি হাফেজ মনোয়ার হোসাইন মোমিন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মইনুল আমিন মিঠু, সাধারণ সম্পাদক খালিদ হাসান, ভালোবাসার মঞ্চ সাতক্ষীরার সভাপতি সাংবাদিক আকরামুল ইসলাম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলকুড়া কেন্দ্রীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, মীর কওসার আলী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অন্যতম উপদেষ্টা মো. জিয়াদ আলী মোড়ল, মাদ্রাসার শিক্ষক হাফেজ আবুল বাসার, হাফেজ মো. আকতারুজ্জামান, সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের সদস্য সাজেদুল ইসলাম, মাহবুবুর রহমান, আশিক ইকবাল, শামিম বিশ্বাস, নাসিম উদ্দিন, রাশিদুল ইসলাম, আকতারুল ইসলাম, প্রেমা, সুরাইয়া, রুখসানা প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে নলকুড়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও আহছানিয়া মিশন মাদ্রাসার কোমলতি ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা প্রেসক্লাবের

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার