ডিসেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
পাটুরিয়া-দৌলতদিয়ায় পদ্মা পারের অপেক্ষায় শত শত যান ।। ঘন কুয়াশায় ফেরি চলাচল বিঘ্নিত

পাটুরিয়া-দৌলতদিয়ায় পদ্মা পারের অপেক্ষায় শত শত যানবাহন। ঘন কুয়াশায় ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় এই জনদুর্ভোগে পড়েছে যাত্রীসহ যানবাহনের শ্রমিকরা। ফলে ফেরি পারের অপেক্ষায় উভয় পাড়ে আটকে আছে শত শত যানবাহন। রবিবার রাত ১২টা থেকে সোমবার বেলা প্রায় ১১টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এরপর ফেরি চলাচল শুরু হলে যানবাহন পদ্মা পার করতে শুরু করে। যার ফলে পদ্মাপারে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে ফেরি পারবিস্তারিত পড়ুন
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চূড়ান্ত

অবশেষে নির্ধারিত হলো বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের সিরিজ। সে সঙ্গে নিশ্চিত হলো দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রত্যাবর্তন। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডকে চিঠিও দিয়েছে বিসিবি। তবে বাদ দেওয়া হয়েছে টি-টোয়েন্টি সিরিজসহ আরও একটি টেস্ট। বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে জল ঘোলা কম হয়নি। আরও হয়তো বাকি আছে। সেটি মাঠের ক্রিকেটে। কিন্তু তার আগে যা হলো, তা নাটকের চেয়ে কম কিসে? প্রথমে শোনাবিস্তারিত পড়ুন
বাবুনগরী-মামুনুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে দুটি মামলার আবেদন জমা পড়েছে আদালতে। এর মধ্যে একটি মামলায় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকেও আসামি করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতেই মামলা দুটির আবেদন করা হয়। এরবিস্তারিত পড়ুন
গোল উৎসব করেই নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

গোল উৎসব করেই এক ম্যাচ হাতে রেখে নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। কমলাপুর স্টেডিয়ামে জামালপুর কাচারীপাড়া একাদশকে ১৩-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করে কিংসরা। দলের হয়ে একাই ৫টি গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। এদিকে,লিগে প্রথমবারের মতো অংশ নিয়ে দলকে সাফল্য এনে দেয়ায় উচ্ছ্বসিত তহুরা-মৌসুমীরা। আর ফুটবলারদের দলগত পারফরম্যান্সে শতভাগ সন্তুষ্ট টিম ম্যানেজম্যান্ট। চ্যাম্পিয়ন হওয়ার পর এভাবেই উল্লাসে মেতে ওঠে বসুন্ধরা কিংসের নারী ফুটবলাররা। এক মৌসুম আগে বাংলাদেশ প্রিমিয়ারবিস্তারিত পড়ুন
অজ্ঞাত রোগের কবলে ভারত, হাসপাতালে ২২৭

ভারতের অন্ধ্র প্রদেশে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুই শতাধিক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৬ ডিসেম্বর) পর্যন্ত রাজ্যের এলুরু শহরে অন্তত ২২৭ ব্যক্তি অজ্ঞাত এই রোগটিতে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে তরুণ-তরুণী এবং বৃদ্ধও রয়েছে। এদের বেশির ভাগই, ঠাণ্ডা, মাথাব্যথা, মাথা ঘোরানো, মৃগী রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে, ঠিক কী রোগে তারা আক্রান্ত হয়েছেন তা এখনও জানা জানাতে পারেননি চিকিৎসকরা। অসুস্থদের রক্তের নমুনাবিস্তারিত পড়ুন
ডাকের কেনাকাটায় পুকুর চুরি, ৬০ হাজার টাকার এসি ৫ লাখ!

ডাক বিভাগের সেবার মান হবে উন্নত। দ্রুত সময়ে ডাক বাছাই প্রক্রিয়ার কাজ সম্পন্ন করে দুর্গম এলাকায় পৌঁছে যাবে গ্রাহকের পণ্য। সেই লক্ষ্যে ২০১৮ সালে জানুয়ারিতে মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। ঢাকাসহ সারাদেশে ৩৬৫ কোটি টাকা ব্যায়ে ১৪টি জেলায় মেইল সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় ডাক বিভাগ। এসব সেন্টার নির্মাণের জন্য ৩০ ধরনের যন্ত্রপাতি কেনে ডাক বিভাগ। যে কেনাকাটায় রীতিমতো পুকুর চুরি হয়েছে। একেকটি পণ্য বাজার মূল্যেরবিস্তারিত পড়ুন
কোহলিকে ধুয়ে দিলেন শেবাগ

যৌক্তিক সমালোচনা করতে কাউকেই ছাড় দেন না ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। অবশ্য এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েন নিজেও। তাতে তার কিছুই যায়-আসে না। এবার ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির তীব্র সমালোচনা করেছেন সাবেক এই ওপেনার। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহলির দল। তবে নেতৃত্ব ইস্যুতে কোহলিকে একেবারে ধুয়ে দিয়েছেন শেবাগ। বারবার একাদশ পরিবর্তন করতে গিয়ে অনেকবারই প্রবল সমালোচনার সামনে পড়তে হয়েছে কোহলিকে। এবারো তাইবিস্তারিত পড়ুন
শ্যামনগরে ধর্ষিতার ভাইকে বস্তায় ভরে হত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার নেই!

সাতক্ষীরার শ্যামনগরে ধর্ষিতার ভাইকে অপহরণের পর শরীরে বিষাক্ত ইনজেকশান পুশ করে হাত, পা ও মুখ বেঁধে নির্যাতনের পর বস্তায় ভরে হত্যার চেষ্টার ঘটনায় ১৮দিনেও কোন আসাামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উপরন্তু আসামী আবু বক্করের ভাই হাফিজুল ইসলাম, সুকুমারের ভাই মনোজ ম-লসহ কয়েকজন ভিকটিম পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। ধর্ষণের মামলা তুলে না নেওয়ায় ওই যুবককে পরিকল্পিতভাবে অপহরণের পর নির্যাতন চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে নির্যাতিত পরিবারের সদস্যদের অভিযোগ। মামলার তদন্তকারি কর্মকর্তাবিস্তারিত পড়ুন
নড়াইলে ভূয়া ক্যাপ্টেন আটক

বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে নড়াইলের লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীদের কাছ থেকে বৃত্তি দেয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে এক ভূয়া ক্যাপ্টেনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত ভূয়া ক্যাপ্টেন হাসিবুল ইসলাম হৃদয় (২৯) নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ইউনুস শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ভূয়া ক্যাপ্টেন হাসিবুল ইসলাম হৃদয় গত কয়েকদিন ধরে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের কাছে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন
সারাদেশে বঙ্গবন্ধুর ম্যুরাল-ভাস্কর্য নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা সদরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রুলের শুনানিকালে আইনজীবীর সম্পূরক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ। রাষ্ট্রপক্ষেবিস্তারিত পড়ুন

