রবিবার, জুলাই ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিসেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ধোলাইপাড়ে ভাস্কর্য হবেই: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলাকারীদের চরম মূল্য দিতে হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপযুক্ত প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। রাজধানীর ধোলাইপাড়ে নির্মাণাধীন ভাস্কর্যের কাজ চলবে। ভাস্কর্য হবেই। সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন তিনি। তিনি সুস্থ আছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ বোধ করায় শিক্ষামন্ত্রী রবিবার (৬ ডিসেম্বর) কোভিড-১৯ টেস্ট করেছেন। রাতে তার টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

কালিগঞ্জে ভূমিহীনদের উচ্ছেদ করে খাস জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিগঞ্জের বৈরাগির চক ভূমিহীন পল্লির ভ‚মিহীনদের উচ্ছেদ করে ভূমিদস্যু আব্দুস সাত্তার কর্তৃক খাস সম্পত্তি জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূমিহীনরা। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতলেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করনে কালিগঞ্জের বৈরাগির চক ভূমিহীনদের পক্ষে মীর রমজান আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন আমরা কালিগঞ্জের তারালী ইউনিয়নের বৈরাগির চক ভ‚মিহীন পল্লির ৭টি অসহায় ভূমিহীন পরিবার। এই ভূমিহীনপল্লীতে বিগত ২০০৩ সাল হতে দীর্ঘদিন ধরে ১৬৫ ঘর ভূমিহীন পরিবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মুক্ত দিবসে নব-নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল পরিদর্শন

৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবসে সাতক্ষীরা সদর উপজেলা চত্বরে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নব-নির্মিত ম্যুরাল পরিদর্শন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি সোমবার (০৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর নব-নির্মিত ম্যুরাল পরিদর্শন করেন এবং সেখানে নীরবে কিছু সময় দাঁড়িয়ে থাকেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম,বিস্তারিত পড়ুন

অন্তরঙ্গ ভিডিও ইস্যুতে দেবরকে খুন, দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল লাশ!

মামাতো ভাইয়ের বাসায় টাকার বিনিময়ে খাবার খেতো মাধব। বাসায় আসা যাওয়া সুবাদে একসময় দেবর-ভাবীর মধ্যে তৈরি হয় পরকীয়ার সম্পর্ক। সেই সম্পর্ক গড়ায় দেহ-বিনিময় পর্যন্ত। আর তখনই মাধব একান্ত মূহূর্তের কিছু ছবি ও ভিডিও ক্লিপ রেখে দেয় নিজের কাছে। সেই ভিডিওই কাল হয়ে দাঁড়ায় মাধবের। এই ঘটনার শেষ পরিণতি ঘটলো ভাবী বীথি দেবনাথের হাতে দেবর মাধব দেবনাথ খুন হয়ে। খুনের পর প্রায় ৫০ ঘন্টা লাশটিও পড়ে ছিল ভাবীর খাটের নিচে। লাশ পচাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কাশফুল কুরআন মাদরাসায় ঢেউটিন ও চেক প্রদান

কুরআন মাদরাসায় ব্যক্তিগত উদ্যোগে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করলেন সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। সোমবার (০৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের রসুলপুর কাশফুল কুরআন মাদরাসায় গিয়ে মাদরাসা কর্তৃপক্ষের হাতে ১ বান ঢেউটিন ও নির্মাণ বাবদ ৩ হাজার টাকার চেক তুলে দেন। সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদরাসা ও মন্দিরে পৌরসভা এবং তার ব্যক্তিগত উদ্যোগেবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর; ৪ আসামির রিমান্ড শুনানি মঙ্গলবার

কুষ্টিয়ায় বহুল আলোচিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মামলায় গ্রেফতার হওয়া চার আসামির রিমান্ড শুনানী মঙ্গলবার হবে। সোমবার বেলা দেড়টার দিকে তাদের কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট (সদর আমলী আদালতের) রেজাউল করিমের আদালতে হাজির করে পুলিশের পক্ষে রিমান্ডের আবেদন করা হয়। আদালতের বিচারক আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি মঙ্গলবার রিমান্ড শুনানির আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক নিশি কান্ত জানান, মামলার আসামিদের দুপুরে আদালতে তোলাবিস্তারিত পড়ুন

সরকারি ৩০ হাজার ওয়েবসাইটে প্রবেশে সমস্যা

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সার্ভারে বৈদ্যুতিক গোলযোগের কারণে ৩০ হাজারেরও বেশি সরকারি ওয়েবসাইটে (.gov.bd) প্রবেশ করা যাচ্ছে না। রোববার সকাল থেকে এ সমস্যা দেখা দেয়। বিটিসিএলের সূত্র জানায়, সার্ভারে বিদ্যুৎ সংযোগের ইনভার্টার জ্বলে যাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। সরকারি দপ্তরগুলোর ওয়েবসাইটের দেখাশুনো করে এটুআই। এটুআই’র প্রধান কারিগরি কর্মকর্তা আরফী এলাহী বলেন, ‘আজ সকাল ১০টার দিকে বিটিসিএলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ না থাকার কারণে সার্ভার রান করছে না। কিন্তুবিস্তারিত পড়ুন

বাংলাদেশ-ভূটান স্বাক্ষরিত পিটিএ উভয় দেশের সম্পর্ক আরও সুসংহত করবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-ভূটান পিটিএ পারস্পরিক স্বার্থের দিক দিয়ে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও সুসংহত করবে। প্রধানমন্ত্রী বলেন, ‘আজ উভয় পক্ষের স্বাক্ষরিত অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) আমাদের দু’দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।’ সেক্ষেত্রে পরবর্তী ৫০ বছর আমাদের অঞ্চলের নাগরিকদের টেকসই উন্নয়ন এবং সুখ-স্বাচ্ছন্দ প্রত্যক্ষ করবে, বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি গণভবন থেকে রবিবার ভার্চুয়াল প্লাটফর্মে ভূটানের সঙ্গে বাংলাদেশের প্রথম পিটিএ স্বাক্ষর অনুষ্ঠানে দেয়া ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাতকারীদের শাস্তি পেতেই হবে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,‘কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর যারা আঘাত হেনেছে, তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া জনগণের দাবি। তাদেরকে শাস্তি দিতেই হবে।’ হাছান মাহমুদ রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে একথা বলেন। মন্ত্রী বলেন, ‘যাদের কাছে ভাস্কর্য অগ্রহণযোগ্য, তাদের নিজের বা বাবার ছবিও তাদের রাখার কথা নয়।বিস্তারিত পড়ুন