শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ভূমিহীনদের উচ্ছেদ করে খাস জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিগঞ্জের বৈরাগির চক ভূমিহীন পল্লির ভ‚মিহীনদের উচ্ছেদ করে ভূমিদস্যু আব্দুস সাত্তার কর্তৃক খাস সম্পত্তি জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূমিহীনরা।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতলেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করনে কালিগঞ্জের বৈরাগির চক ভূমিহীনদের পক্ষে মীর রমজান আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন আমরা কালিগঞ্জের তারালী ইউনিয়নের বৈরাগির চক ভ‚মিহীন পল্লির ৭টি অসহায় ভূমিহীন পরিবার। এই ভূমিহীনপল্লীতে বিগত ২০০৩ সাল হতে দীর্ঘদিন ধরে ১৬৫ ঘর ভূমিহীন পরিবার শান্তিপূর্ণ ভাবে বাসবাস করে আসছিলাম। সেসময় ভূমিহীনদের নেতা ছিলেন আশরাফ মীর। আশরাফ মীরের মৃত্যুর পর বর্তমানে ভূমিহীনদের নেতা করিম, কাদের ও মনিরুল ইসলাম। গত ২০১৮ সালে নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামের মৃত মাজেদ সরদারের পুত্র আব্দুস সাত্তার সরদার কৌশলে ভূমিহীনদের উচ্ছেদ পূর্বক খাস জমি দখল নেওয়ার পায়তারা শুরু করে। একপর্যায়ে গত ২০১৮ সালের বৈরাগীর চকের ৭টি ভ‚মিহীন পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করে ২১ বিঘা খাস সম্পত্তি দখল করে নেয়। সে সময় মাছ লুটপাট করে এবং সেখানে থাকা ভ‚মিহীনদের বসতবাড়ী, আসবাবপত্র ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়। অথচ ভূমিহীনরা শ্রমিকের কাজ করে, ঋণ নিয়ে ওই সব বাড়িঘর নির্মাণ করেছিল। তার পুত্র উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ায় স্থানীয় প্রশাসন যরব দখলকারী আব্দুস সাত্তারের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। সেখান থেকে উচ্ছেদ হওয়া অসহায় ভ‚মিহীন পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নীচে অতিকষ্টে বসবাস করে আসছেন।

তিনি আরো বলেন ভূমিহীনদের সম্পত্তি দখলকারী ওই আব্দুস সাত্তার একজন প্রতিষ্ঠিত অর্থশালী ব্যক্তি। তার সাতক্ষীরা শহরে একটি, ঢাকায় ফ্ল্যাট এবং নলতায়ও দুই তলা বিশিষ্ট বাড়ি রয়েছে। অথচ নিজেকে ভূমিহীন পরিচয় দিয়ে ওই আব্দুস সাত্তার ভূমিহীনদের উচ্ছেদ করে জোরপূর্বক দখল করে রেখেছে। অন্যদিকে অসহায় ভ‚মিহীণদের বসবাস করা বা চাষাবাদের জন্য একখন্ড জমি নেই। সরকারের নির্দেশনা অনুযায়ী খাস জমি ইজারা পাওয়ার অধিকার ভূমিহীনদের রয়েছে। তারপরও ওই আব্দুস সাত্তার গায়ের জোরে এবং প্রভাবখাটিয়ে উক্ত খাস সম্পত্তি ভোগ দখল করে যাচ্ছে। আমি অসহায় ৭টি ভ‚মিহীণ পরিবার ওই সম্পত্তি আব্দুস সাত্তারের কবল হতে উদ্ধার পূর্বক প্রকৃত অসহায় ভূমিহীনদের মধ্যে ফিরিয়ে দেওয়ার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ভূমিহীন শহিদুল ইসলাম, অলিউর রহমান, সিদ্দিক, সাদ্দামান হোসেন, শাহাজান আলী, আমজাদ রুহুল আমীনসহ আরো অনেকে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস