বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৭, শনাক্ত ৮৩৫

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৬২৬ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৮৩৫ জন। মোট শনাক্ত ৫ লাখ ১৬ হাজার ১৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ৯৭৮ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৬০হাজার ৫৯৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ১৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায়বিস্তারিত পড়ুন

নড়াইল পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নড়াইল পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার ) সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অদ্য ০৩/০১/২০২১ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন), মোহাম্মদ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেখ ইমরান, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল), রিপন চন্দ্র সরকার সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ ।

নড়াইলে মুক্তিযোদ্ধা বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশের নেয়া চুরি মামলাটি অবশেষে হলো ডাকাতি মামলা

নড়াইলে মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের,বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশের নেয়া চুরি মামলাটি অবশেষে প্রতিবাদের মুখে ডাকাতি মামলায় নেয়া হলো। কালিয়া নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের এই ঘটনাটিতে প্রাথমিক তদন্তের নামে পুলিশ চুরির অভিযোগ, লিখে মুক্তিযোদ্ধাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিয়ে ডাকাতির ঘটনায় চুরি মামলাটি দায়ের করে নেয় বলে অভিযোগ রয়েছে। মোয়াজ্জেম হোসেন অভিযোগ করে বলেন, ২০ নভেম্বর রাত আড়াইটার দিকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত ৮/১০ জনের একদল ডাকাত তার বসত ঘরের কলাপসিকল গেটের তালাবিস্তারিত পড়ুন

নড়াইল জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

রবিবার (৩ জানোয়ারি) সকাল ৯ ঘটিকার সময় পুলিশ লাইন প্যারেড মাঠে মাস্টার প্যারেডে অনুষ্ঠিত হয়। সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন,পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। এ সময় মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম (অপরাধ প্রশাসন),অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ রানা( সদর) অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান ( সদর সার্কেল নড়াইল) সহ নড়াইল পুলিশ লাইন ও নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিট অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ প্রমূখ। প্যারেডবিস্তারিত পড়ুন

অবশেষে তিন দেশকে এক করছে রেল যোগাযোগ

তুরস্ক, ইরান ও পাকিস্তানকে এক করেছে একটি রেল লাইন। এক দশক আগে এটি উদ্বোধন করা হলেও আলোর মুখ দেখেনি প্রকল্পটি। ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের (ইকো) আওতায় নির্মাণ হওয়া এ প্রকল্প চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক, ইরান ও পাকিস্তান। আইটিআই ট্রান্সন্যাশনাল রেলপথটি নিয়ে তিন দেশের সরকার শিগগিরই আলোচনা করে পরিকল্পনা বাস্তবায়ন করবে। সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি। জানা গেছে, ‘ গেল ২০০৯ সালে নির্মিত রেললাইনটি তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে শুরু করে ইরানের রাজধানী তেহরানকেবিস্তারিত পড়ুন

প্রতিদিন ৪৫০ গাড়ির ফিটনেস পরীক্ষা করবে বিআরটিএ!

প্রতিদিন সাড়ে ৩০০ থেকে সাড়ে ৪০০ মোটরযান পরীক্ষার ক্ষমতাসম্পন্ন ফিটনেস টেস্টিং সেন্টার স্থাপনের কাজ শুরু হবে। আগামী জুলাই মাসে ফিটনেস টেস্টিং সেন্টার স্থাপনের কাজ শেষ হবে। রোববার (০৩ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিআরটিএ পরিচালক (অপারেশন) শীতাংশু শেখর বিশ্বাসের স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, মিরপুর এলাকায় ১২ লেনবিশিষ্ট অটোমেটিক ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টারের কাজবিস্তারিত পড়ুন

পাহাড় থেকে শুরু, বছরটা ফাটিয়ে কাটবে মধুমিতার

ছোটপর্দাকে বিদায় জানিয়ে এখন বড়পর্দায় ব্যস্ত ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। যাকে দুই বাংলার মানুষ ‘পাখি’ নামে বেশি চিনেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বড়পর্দায় নিয়মিত হওয়া প্রসঙ্গে মধুমিতা বলেছিলেন, অভিনয়ের ক্ষুধা থেকেই ছোটপর্দা থেকে বড়পর্দায় এসেছেন। এখানে টাকাটা মুখ্য ব্যাপার নয়। নতুন করে আবার সিরিয়ালে ফেলার ইচ্ছা নেই তার। তবে নন-ফিকশনে সুযোগ পেলে হাতছাড়া করতে চান না মধুমিতা। গত ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে মধুমিতাবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

ময়মনসিংহের তারাকান্দায় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে বাস-সিএনজির সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আজ রোববার (৩ জানুয়ারি) দুপুরে তারাকান্দার গাছতলা বাজার এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা বাস ও চালক কামাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। দূর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। নিহতরা হলেন- মুক্তাগাছা উপজেলার শ্রীরামবাড়ির সিএনজি চালক আলাদুল (৩৮), মলাজানি গ্রামের নজরুল ইসলাম (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার নয়াপাড়া গ্রামের নুর ইসলাম (৩০), তার স্ত্রী তাসলিমা (২৬)বিস্তারিত পড়ুন

সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ

নিখোঁজের তিন দিন পর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গসংলগ্ন সেপটিক ট্যাংক থেকে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে শিশু রোহানের মরদেহ উদ্ধার করে পুলিশ। রোহান সদরের মসজিদপাড়ার সুজন আলীর ছেলে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান খান বলেন, গত বুধবার রোহান নামের শিশুটি নিখোঁজ হয়। শিশুটির বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি তদন্তে নামে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শিশুটিকে হত্যা করে মর্গসংলগ্ন সেপটিকবিস্তারিত পড়ুন

পুলিশকে মানুষের আস্থা অর্জন করতে হবে: প্রধানমন্ত্রী

পুলিশকে মানুষের আস্থা অর্জন করতে হবে জানিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। সরকারপ্রধান বলেন, পুলিশকে জনগনের বাহিনীতে পরিণত করেছে তাঁর সরকার। পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তিগত বিভিন্ন সুবিধা সংযুক্ত করা হয়েছে বাহিনীটিতে। এ সময় সরকার প্রধান পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন সময় তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ও প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন