জানুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
নারায়ণগঞ্জে ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পুরান টিপুরদী এলাকায় একটি ব্যাটারি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। জানা গেছে, আজ রোববার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে কোন হতাহত খবর পাওয়া যায়নি। আগুন লাগার সূত্রপাত জানা যায়নি। শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পরপরই আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হয়েছে। সোনারগাঁও ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হাওলাদার জানান, আগুনবিস্তারিত পড়ুন
ধর্ষককে দেখেই অজ্ঞান!

গ্রেফতারের পর ধর্ষক মিজানুর রহমানকে (২৪) থানায় নিয়ে আসার পর তাকে দেখেই জ্ঞান হারিয়েছে নির্যাতিতা পঞ্চম শ্রেণির ছাত্রী। শনিবার (২ জানুয়ারি) রাতে গাইবান্ধার সাদুল্লাপুর থানায় এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ২৭ ডিসেম্বর দুপুরে সাদুল্লাপুরের নলডাঙ্গার শ্রীরামপুরে বাড়িতে একা পেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী অটোচালক মিজানুর রহমান। এ ঘটনায় শনিবার দুপুরে মিজানুরকে আসামি করে সাদুল্লাপুর থানায় মামলা করে নির্যাতিতার বাবা। মামলা দায়েরের পর শনিবার রাতেই মিজানুরকে গ্রেফতার করেবিস্তারিত পড়ুন
সিজারের সময় কেটে গেল নবজাতকের পেট

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইউনাইটেড মেডিকেল সেন্টারে প্রসূতিকে সিজার করার সময় নাবজাতকের পেট কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ভূমিষ্ঠ হওয়ার পর ২৪ ঘণ্টাও নবজাতককে বাঁচানো যায়নি। শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যার দিকে নবজাতকের মৃত্যু হয়। প্রসূতির স্বামীর অভিযোগ, মেডিকেল সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি ছিল একজন বিশেষজ্ঞ সার্জনকে দিয়ে সিজার করাবেন। অথচ প্রতিষ্ঠানের মালিক উপ-সহকারী মেডিকেল অফিসার নাজমুল হক আনাড়ি হাতে নিজেই সিজার করেছেন। জানা গেছে, শুক্রবার (১ জানুয়ারি) সকালে আলমডাঙ্গা উপজেলার মাজু গ্রামের সাগরবিস্তারিত পড়ুন
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, আগুন নিয়ে খেললে আমাদের প্রত্যুত্তর হবে অতি কঠোর। নিজের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক পোস্টে জাভেদ জারিফ লিখেছেন, ইরাক থেকে পাওয়া গোয়েন্দা তথ্যে জানা গেছে ইসরায়েল ইরাকে মার্কিন অবস্থানে এমনভাবে হামলা চালানোর ষড়যন্ত্র করছে যাতে তার দোষ ইরানের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিদায় বেলায় ট্রাম্পকে একটি বানোয়াট যুদ্ধে জড়ানো যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে লিখেছেন, ‘আপনাকে (ট্রাম্প)বিস্তারিত পড়ুন
মাটির কেজি ৩ টাকা!

ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।’ সত্যিই, এত সুন্দর মাটি, জলবায়ু ও পরিবেশ পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া দুষ্কর। দেশের মাটি, খাঁটি সোনার চেয়েও খাঁটি। কোনো বীজ যদি এ মাটির সংস্পর্শে আসতে পারে তা থেকে কম বেশি ফলন পাওয়াবিস্তারিত পড়ুন
মা-মেয়ের বিয়ে একই দিনে

মা-মেয়ের একই দিনে বিয়ে হয়েছে এমন ঘটনা বিশ্বে বিরল। কিন্তু অদ্ভুত শোনালেও সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। সেখানে আয়োজিত গণবিবাহে মা-মেয়ে একসঙ্গেই বসেছেন বিয়ের পিঁড়িতে। সাধারণত ভারতের বহু রাজ্যেই গণবিবাহের আসর বসে। কখনো সরকারি সহায়তায়, কখনো আবার ব্যক্তিগত উদ্যোগে। যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের গোরক্ষপুরে সম্প্রতি সে রকমই গণবিবাহের আসর বসেছিল। সেখানেই ঘটে এ অদ্ভুত ঘটনা। জানা গেছে, ওই নারীর নাম বেলি দেবী। ৫৩ বছর বয়সী ওই নারীর স্বামী হরিহরবিস্তারিত পড়ুন
সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে রোববার রাত ১১টা থেকে দেশটিতে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত ২১ ডিসেম্বর আকস্মিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় সৌদি আরব। পরবর্তীতে এর মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়। ১৫ দিন পর সৌদি আরবে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল কর্তৃপক্ষ। ফলে করোনা স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইন্সগুলো। আকাশপথের পাশাপাশি সড়ক ও সমুদ্রপথেও সৌদি প্রবেশেবিস্তারিত পড়ুন
কাশ্মীরে পাক-ভারত উত্তেজনা, ভারতীয় সেনাকে গুলি করে হত্যা

নতুন বছরের প্রথম দিনেই জম্মু-কাশ্মীরের রাজৌরির নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ওপর গোলা বর্ষণ করে পাকিস্তান। এ হামলায় ভারতীয় রেজিমেন্টের এক সেনা নিহত হন। হিন্দুস্তান টাইমস জানায়, এ নিয়ে শনিবার (২ জানুয়ারি) শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তেজনা বিরাজ করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। ভারতীয় সেনাবাহিনী সূত্র বলছে, শুক্রবার (০১ জানুয়ারি) বিকেল প্রায় সাড়ে ৩টা থেকেই সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালায় পাকিস্তান সেনাবাহিনী। রাজৌরির নৌশেরা সেক্টরে এদিনবিস্তারিত পড়ুন
আবাসিক হোটেলে যেসব কাজ করবেন না

বিভিন্ন কাজের সূত্রে কারণে অনেক সময়েই আমাদের আবাসিক হোটেলে থাকতে হয়। আবাসিক হোটেলে থাকার সময় কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। না হলে আমাদের ভয়াবহ ক্ষতি হওয়ার সুযোগ থাকে। আসুন জেনে নেওয়া যাক কোন কাজগুলো আবাসিক হোটেলে থাকলে করাই যাবে না। চট করে দরজা খুলবেন না দরজায় কড়া নাড়া হলো আর কিছু না বুঝেই বললেন, ‘কাম ইন।’ এই বিশাল ভুলটি কখনোই করতে যাবেন না। হোটেল কিন্তু দিন শেষে কখনোই তেমন নিরাপদবিস্তারিত পড়ুন
কক্সবাজারে চাঙা পর্যটন ব্যবসা

করোনা মহামারির মাঝেও নতুন বছরের শুরুতে চাঙা কক্সবাজারের পর্যটন ব্যবসা। পর্যটক আগমন বাড়ায় সৈকত এলাকার ব্যবসায়ীরা দারুণ খুশি। আর করোনাকালে স্বাস্থ্যবিধি মানলে পর্যটন খাতে অর্থনীতির চাকা সচল থাকবে বলে মনে করেন চেম্বারের নেতারা। ২০২০-এর বিদায় ও নতুন বছর ২০২১ সাল বরণ করতে সৈকত শহর কক্সবাজারে ভিড় করেছেন হাজার হাজার পর্যটক। করোনার মাঝেও পর্যটকদের পদচারণায় মুখরিত সৈকতের প্রতিটি পয়েন্ট। বিপুলসংখ্যক পর্যটকের আগমনে কর্মব্যস্ততা বেড়েছে সৈকত এলাকার ফটোগ্রাফার, জেড স্কি ও বিচ বাইকবিস্তারিত পড়ুন

