বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ছেলেধরা সন্দেহে নারীকে পিটিয়ে হত্যা: আসামির সম্পত্তি ক্রোকের নির্দেশ

রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাছলিমা বেগম রেণু নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পলাতক আসামির মহিন উদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৩ জানুয়ারি) ঢাকা ম্যাট্রোলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন। এ সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর ১৫ আসামির মধ্যে মহিন উদ্দিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়।বিস্তারিত পড়ুন

টাকা-সোনা তো নিলই, গদিসহ খাটও ছাড় দিল না চোর!

নগদ অর্থের সঙ্গে সোনাদানাসহ সাধের খাটটি নিয়েও পালায় চোর। এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া এলাকায়। বাদ পড়েনি শিমুলতুলার গদিও। রাজনৈতিক কারণেই এমন চুরি হয়েছে বলে ধারণা করছেন অনেকে। শনিবার (২ ডিসেম্বর) বিকেলে বাড়িতে ঢুকেই মাথায় হাত পেশায় রেলকর্মী অলোককুমার যাদবের। বিষয়টি নিয়ে চক্ষু চড়কগাছ চুঁচুড়া থানার আকনা নতুনপাড়া এলাকার বাসিন্দাদের। আকনা নতুনপাড়া এলাকার বাসিন্দা গৌরী ঘোষের বাড়িতে ভাড়া থাকেন অলোক। ২৩ ডিসেম্বর থেকে কলকাতায় আয়োজিত একটি মেলা উপলক্ষেবিস্তারিত পড়ুন

কোনো জিনিস বাতিল নয়, সবকিছুতে টাকা আয়

ধরুন, আপনার ঘরে একটি রেফ্রিজারেটর কিংবা ওয়াশিংমেশিন প্রয়োজন, কিন্তু নতুন কেনার সামর্থ্য নেই। আবার অন্য কেউ হয়তো ব্যবহার না করে ঘরেই ফেলে রেখেছেন জিনিসটি, যা মেটাবে আপনার প্রয়োজন। কারো জন্য অপ্রয়োজনীয় কিন্তু সেই একই পণ্যই আবার মেটাচ্ছে অন্য কারো চাহিদা। যুগ যুগ ধরে হাটে ঘাটে পুরনো পণ্য বিপণনের এমন ধারণা এবার নতুন মাত্রা পেয়েছে, হালের জনপ্রিয় ফেসবুক বাণিজ্যের হাত ধরে। যে কার্যক্রম পরিচালিত হচ্ছে কয়েকজন উদ্যোক্তার প্রতিষ্ঠিত অনলাইন প্ল্যাটফর্ম রিসাইকেল বিনেরবিস্তারিত পড়ুন

আইপিএলকে ‘না’ বললেন স্টেইন

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের মধ্যে অন্যতম হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। জমজমাট এই টুর্নামেন্টে খেলার জন্য অধীর অপেক্ষায় থাকেন বিশ্বের ক্রিকেট খেলুড়ে দেশগুলোর বেশির ভাগ ক্রিকেটার। কিন্তু জনপ্রিয় এই টুর্নামেন্ট থেকে এবার মুখ ফিরিয়ে নিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। শনিবার (২ জানুয়ারি) তিনি জানিয়েছেন, আইপিএলের আগামী আসরে তিনি খেলবেন না। মূলত বিশ্রামে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ওই সময়টায় সুযোগ বুঝে খেলতে চান অন্য লিগে। আইপিএলে নাবিস্তারিত পড়ুন

বছরের প্রথম দিনেই বাংলাদেশে ৯২৩৬ শিশুর জন্ম

২০২১ সালের প্রথম দিনে (১ জানুয়ারি) বাংলাদেশে জন্ম নিয়েছে ৯ হাজার ২৩৬ শিশু। দিনটিতে বিশ্বজুড়ে ৩ লাখ ৭১ হাজারের বেশি শিশু জন্ম নিয়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোরে এ তথ্য জানিয়ে বলেন, ১ জানুয়ারি জন্ম নেওয়া শিশুরা ১ বছর আগের চেয়েও অনেক বেশি আলাদা এক পৃথিবীতে এসেছে। প্রতিবছরের মতো এবারও বিশ্বের প্রথম নবজাতক জন্মগ্রহণ করেছে প্রশান্ত মহাসাগরীয় ফিজি দ্বীপপুঞ্জে এবং প্রথম দিনের হিসাবে শেষ শিশুটির জন্ম যুক্তরাষ্ট্রে। এদিন বিশ্বব্যাপী মোট যতবিস্তারিত পড়ুন

নদীতে ভাসছিল ইয়াকুবের লাশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের পাঁচ দিন পর ইয়াকুব আলী (৪৩) নামে এক ট্রাকচালকের লাশ উদ্ধার হয়েছে। শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরস্থ ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পশ্চিমে মো. আলীর ঘাটসংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ। নিহতের শরীরে আঘাতের একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। অর্থ লেনদেনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ট্রাকচালক ইয়াকুব আলীকে হত্যা করা হয়েছে বলে তার পরিচিতজনরা দাবি করলেও পুলিশ বলছে তদন্তেরবিস্তারিত পড়ুন

জমির নামজারি কীভাবে করবেন

মিউটেশন বা নামজারি হচ্ছে জমিসংক্রান্ত বিষয়ে মালিকানা পরিবর্তন করা। জমি হস্তান্তর হলে খতিয়ানে পুরোনো মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নাম প্রতিস্থাপন করানোই হচ্ছে মিউটেশন বা নামজারি। নানা কারণে মালিকানা বদল হতে পারে। উত্তরাধিকার, বিক্রয়, দান, খাসজমি বন্দোবস্তসহ বিভিন্ন ধরনের হস্তান্তরের কারণে মালিকানা বদল হয়। কিন্তু মিউটেশন না করানো হলে মালিকানা পূর্ণ দাবি করার ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয়। নামজারির গুরুত্ব অনেক। যেমন, খতিয়ান সংশোধননের ক্ষেত্রে কাজে লাগে। রেকর্ড সংশোধনের নামজারিরবিস্তারিত পড়ুন

রোহিঙ্গাদের বিপক্ষে ভোট দিল দুই পরাশক্তি, ‘চুপ’ ভারত

জাতিসংঘে মিয়ানমারে জাতিগত হত্যার শিকার রোহিঙ্গা শরণার্থীদের প্রশ্নে ভোটাভুটিতে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে চীন, রাশিয়াসহ ৯ দেশ। ভোটাভুটি থেকে বিরত ছিল ভারত, জাপানসহ ২৫ দেশ। এদিকে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের ৯ দেশ রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সঙ্গ ছেড়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের কর্ম অধিবেশনে প্রস্তাবটির পক্ষে ১৩০টি ভোট পড়েছে। আর বিপক্ষে পড়েছে ৯টি ভোট। ক্যামেরুন, ইকুয়েটরিয়াল গিনি, নামিবিয়া, কেনিয়া, লেসেথো, মোজাম্বিক, তানজানিয়া, পালাউ ও সলোমন দ্বীপপুঞ্জ—এ নয় দেশ মিয়ানমারেরবিস্তারিত পড়ুন

জাতিসংঘ শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত তাহসান

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছা দূত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২ জানুয়ারি) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে সংস্থাটির প্রথম শুভেচ্ছা দূত হয়েছেন তাহসান। আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন তিনি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাবিশ্বে ইউএনএইচসিআরের ৩২ জন শুভেচ্ছাদূত আছেন। যারা তাদের জনপ্রিয়তা, নিষ্ঠা ও কাজের মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থিত শরণার্থীদের পরিস্থিতি ও সংস্থাটির কার্যক্রম সবার সামনেবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায়

গেলেন বিরোধ মেটাতে, হলেন খুন

যশোরের শার্শায় মোক্তার আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। নিহত মোক্তার আলী শার্শার অগ্রভুলোট গ্রামের মৃত চাঁন্দালী সর্দারের ছেলে। শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, ‘শনিবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে উপজেলার অগ্রভুলোট গ্রামের একটি আমবাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তার শরীরের ঘাড় ও হাতে অসংখ্য ধারাল অস্ত্র দিয়া কোপানোর চিহ্ন রয়েছে।’ লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেবিস্তারিত পড়ুন