রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইপিএলকে ‘না’ বললেন স্টেইন

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের মধ্যে অন্যতম হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। জমজমাট এই টুর্নামেন্টে খেলার জন্য অধীর অপেক্ষায় থাকেন বিশ্বের ক্রিকেট খেলুড়ে দেশগুলোর বেশির ভাগ ক্রিকেটার। কিন্তু জনপ্রিয় এই টুর্নামেন্ট থেকে এবার মুখ ফিরিয়ে নিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন।

শনিবার (২ জানুয়ারি) তিনি জানিয়েছেন, আইপিএলের আগামী আসরে তিনি খেলবেন না। মূলত বিশ্রামে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ওই সময়টায় সুযোগ বুঝে খেলতে চান অন্য লিগে।

আইপিএলে না খেলার বিষয়ে টুইটারে স্টেইন লিখেছেন, ‘সবাইকে জানিয়ে রাখছি যে, এ বছরের আইপিএল আসরে আমি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলছি না। আইপিএলের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতেও আমি খেলব না। আমি একটু বিশ্রাম নিতে চাই। আরসিবিকে ধন্যবাদ আমাকে বুঝতে পারার জন্য। না, আমি অবসর নিচ্ছি না।’

এ ছাড়া অন্য একটি টুইটে তিনি লিখেছেন, ‘আমি খেলাটিকে চালিয়ে যেতে আগ্রহী এবং খেলাটিকে ভালোবাসি। না অবসর নিচ্ছি না। ২০২১ সালটায় দারুণ হবে।’

আইপিএলে এখন পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন তিনি।

এ ছাড়া সব মিলিয়ে এখন পর্যন্ত ৯৫টি ম্যাচ খেলেছেন অভিজ্ঞ এই পেসার। উইকেট নিয়েছেন ৯৭টি।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর