শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায়

গেলেন বিরোধ মেটাতে, হলেন খুন

যশোরের শার্শায় মোক্তার আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। নিহত মোক্তার আলী শার্শার অগ্রভুলোট গ্রামের মৃত চাঁন্দালী সর্দারের ছেলে।

শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, ‘শনিবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে উপজেলার অগ্রভুলোট গ্রামের একটি আমবাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
তার শরীরের ঘাড় ও হাতে অসংখ্য ধারাল অস্ত্র দিয়া কোপানোর চিহ্ন রয়েছে।’

লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

জমাজমি সংক্রান্ত বিরোধে তাকে খুন করা হতে পারে এমনটি ধারণা করছে পুলিশ।

এদিকে, প্রতিবেশীদের বিরোধ মেটাতে গিয়ে তিনি খুন হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান জানান, ‘অগ্রভুলোট গ্রামের উত্তরপাড়ার মৃত মোমিন আলীর ছেলে আবু বক্করের সাথে হারুনের ছেলে মামুনের মধ্যে জমি লেখালেখি নিয়ে বিরোধ চলছিলো। মামুন ও আবু বক্কর সম্পর্কে মামা ভাগ্নে। আবু বক্কর তার পিতা মোমিন আলী মারা যাবার আগে তার কাছ থেকে নিজের নামে ৩ বিঘা জমি লিখে নেন। এঘটনায় মামুন সকালে তার মামা আবু বক্করকে মাঠে মারতে যায়। এনিয়ে শনিবার বিকালে আবু বক্কর প্রতিবেশী মোক্তার আলী সহ অন্যদের নিয়ে সেখানে বিরোধ মেটাতে গিয়েছিলেন। কথাবার্তা শোনা বোঝার একপর্যায়ে মামুন (২৪) তার হাতে থাকা বাগান কাটা দা দিয়ে মোক্তার আলীর গলায় ও পেটে কোপ দিলে ঘটনাস্থলেই মোক্তার আলী নিহত হন।’

প্রতক্ষদর্শীরা জানান, মামুন বাগান কাটা দা দিয়ে প্রথমে মোক্তারের গলায় কোপ দিলে গলা ঝুলে পড়ে। এরপর মোক্তারের পেটে আর একটি কোপ দিয়ে মামুন লোকজনের ভেতের দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা