শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে রোববার রাত ১১টা থেকে দেশটিতে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত ২১ ডিসেম্বর আকস্মিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় সৌদি আরব। পরবর্তীতে এর মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়। ১৫ দিন পর সৌদি আরবে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল কর্তৃপক্ষ।

ফলে করোনা স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইন্সগুলো। আকাশপথের পাশাপাশি সড়ক ও সমুদ্রপথেও সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে সৌদি আরবে প্রবেশের জন্য অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।

তবে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য দেশ থেকে আসা সৌদি নাগরিক নয় এমন ব্যক্তিদের সৌদিতে প্রবেশের আগে কমপক্ষে ১৪ দিন এসব দেশগুলোর বাইরে থাকতে হবে। যেসব দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে, সেসব দেশ থেকে আসা সৌদি নাগরিকদের ১৪ দিনের জন্য তাদের বাড়িতে পর্যবেক্ষণে থাকতে হবে।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা