বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কলারোয়া পৌর নির্বাচন: আ.লীগের মতবিনিময় সভা

কলারোয়ায় আ.লীগের উদ্যোগে আসন্ন পৌরসভা নির্বাচনে আ.লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ জানুয়ারী) বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্তরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। সভায় উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের পৌর মেয়র পদের প্রার্থী দলটির উপজেলা যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌর নির্বাচন: দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ

আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। তবে সাধারণ কাউন্সিলর পদে দুই প্রার্থীর মনোনয়ন পত্র সাময়িক অবৈধ বলে গণ্য করা হয়। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রবিবার (৩ জানুয়ারী) মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে পৌর মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্রবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ

কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ওই মাস্ক বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা উপস্থিত থেকে ওই মাস্ক বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও উপজেলা ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ‘আমার মাস্ক, আমার সুরক্ষা’ এই প্রতিপাদ্যাকে সামনে রেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও উপজেলাবিস্তারিত পড়ুন

করোনা আক্রান্তে কলারোয়ার একজন ও উপসর্গে আশাশুনির একজনের মৃত্যু

সাতক্ষীরায় কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরেক জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক স্বাস্থ্যকর্মীসহ ওই দুই জনের মৃত্যু হয়। রবিবার সকাল ও দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে তারা মারা যান। এনিয়ে, সাতক্ষীরায় কোভিড-১৯ উপসর্গ নিয়ে রবিবার পর্যন্ত মারা গেছেন অন্তত ১৪০ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩২ জন। মৃত ব্যক্তিরা হলেন, আশাশুনি উপজেলার পাইথালী গ্রামের মৃত মেঘনাথ মন্ডলের ছেলে কোভিড আক্রান্ত সুব্রতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার মাছের ঘের থেকে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে মাছের ঘের থেকে রিংকু মল্লিক (২২) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের মজুমদারের খালের পাশের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিংকু মল্লিক ওই এলাকার জব্বার মল্লিকের ছেলে। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, সকালে স্থানীয় লোকজন মাছের ঘেরে নগ্ন ও কর্দমাক্ত মরদেহ ভাসতে দেখে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয়বিস্তারিত পড়ুন

তালার ইউএনও ইকবাল হোসেনকে বিদায়ী সংবর্ধণা

সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনকে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়েছে। রবিবার (৩ জানুয়ারী) দিনব্যাপী তালা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, তালা মহিলা কলেজ, সদর প্রেসক্লাব, তালা ব্লাড ব্যাংক, উপজেলা মহিলা সংস্থা, অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সংবর্ধণা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন ইতিমধ্যে গোপালগঞ্জ জেলারবিস্তারিত পড়ুন

তালা সদর প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী ইউএনও’কে সংবর্ধনা

সাতক্ষীরার তালা সদর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার সকালে তালা সদর প্রেসক্লাবে ওই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। তালা সদর প্রেসক্লাবের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের জোনাল ম্যানেজার হাসানুজ্জামান হাসান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল ও তালা সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিশিষ্ট সাব-ঠিকাদার আব্দুল কাদের আর নেই

কলারোয়ার বিশিষ্ট সাব-ঠিকাদার আব্দুল কাদের ইন্তেকাল করেছেন। শনিবার (২জানুয়ারী) সন্ধ্যার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না…রাজিউন)। সে পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামের মৃত আব্দুল করিম গাজির পুত্র। তার বয়স হয়েছিলো ৫৮বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আব্দুল কাদেরের জামাতা আশরাফুল ইসলাম জানান, শ্বাসপ্রশ্বাসের সমস্যাজনিত কারণে অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে কলারোয়া হাসপাতালে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিবিস্তারিত পড়ুন

আরো খবর..

কেশবপুরে গভীর রাতে শীতার্তদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে ২শত শীতবস্ত্র বিতরণ করেছেন। শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাস, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র প্রমুখ। পৌর মেয়র রফিকুল ইসলামের পক্ষে গণসংযোগ যশোরের কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের পক্ষে রবিবার সকালে গণসংযোগ করা হয়েছে। পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবদিয়া এলাকায়বিস্তারিত পড়ুন

‘দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাস ভয়াবহ ক্যান্সারে পরিনত হয়েছে’

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক ভয়াবহ ক্যান্সারে পরিনত হয়েছে। এই ক্যান্সার প্রতিরোধে রাষ্ট্রীয় ও সামাজিক আন্দোলনের কোন বিকল্প নাই। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতি প্রতিরোধ কমিটি, কাজী আফে ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ ও বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্রোগে “বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে-উন্নত বাংলাদেশ বিনর্মানে মাদক-স্ত্রাস-জঙ্গিবাদ-ঘুষ-দুর্নীতি মুক্ত সমাজ গড়ার দাতিতে” আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে জাতীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন। বঙ্গবন্ধুবিস্তারিত পড়ুন