সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার ইউএনও ইকবাল হোসেনকে বিদায়ী সংবর্ধণা

সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনকে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়েছে।
রবিবার (৩ জানুয়ারী) দিনব্যাপী তালা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, তালা মহিলা কলেজ, সদর প্রেসক্লাব, তালা ব্লাড ব্যাংক, উপজেলা মহিলা সংস্থা, অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সংবর্ধণা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন ইতিমধ্যে গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ছেন।
তিনি ২০১৯ সালের জুলাই মাসে তালা উপজেলায় যোগদানের পর থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। করোনভাইরাস সংক্রমণ ঠেকাতে দিন-রাত পরিশ্রমের পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন খাদ্য সহায়তা।
এছাড়া মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকা ঘর নির্মাণ কাজে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি ‘ক্লিন সাতক্ষীরা,গ্রিন সাতক্ষীরা’ গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন। নাগরিকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা রেখে ইতিমধ্যেই তিনি অত্র উপজেলার তিন লক্ষাধিক মানুষকে মুগ্ধ করেছেন।
তালা উপজেলার মাটি ও মানুষের সাথে মিশে যাওয়া ইউএনও মোঃ ইকবাল হোসেন তার মেধা, সততা, কর্মদক্ষতা, মানবিকতা, যেখানে সমস্যা সেখানেই ছুটে গিয়ে সমাধান করাসহ বিভিন্ন মানবিক গুণাবলীর কারণে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ববিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ