সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর নির্বাচন: দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ

আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। তবে সাধারণ কাউন্সিলর পদে দুই প্রার্থীর মনোনয়ন পত্র সাময়িক অবৈধ বলে গণ্য করা হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রবিবার (৩ জানুয়ারী) মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে পৌর মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা লাভ করেছে।
এছাড়া ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋন খেলাপির জন্য পৌরসভার ১নং ওয়ার্ডের জিএম শফিউল আলম ও ৫নং ওয়ার্ডের শেখ জামিল হোসেনের মনোনয়নপত্র সাময়িক অবৈধ বলে গণ্য করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার ও পৌরসভার নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস মনোনয়ন পত্র বাছাইয়ের বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, ‘যে সকল প্রার্থীদের মনোনয়ন পত্র অবৈধ বলে বিবেচিত হয়েছে, সেই সকল প্রার্থীরা নির্বাচনী বিধিমালা-আইন অনুযায়ী জেলা প্রশাসক বরাবর আপিলের মাধ্যমে বৈধতা লাভ করতে পারেন।’

উল্লেখ্য, আগামি ৩০ জানুয়ারী কলারোয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিকে, ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জিএম শফিউল আলম তাৎক্ষনিকভাবে তার মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিষ্পত্তি করেছেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল