জানুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
নির্বাচন এলে অভিযোগের বাক্স খোলে বিএনপি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যেকোনো নির্বাচন এলেই অভিযোগের বাক্স খুলে বসে বিএনপি, আর তাদের প্রার্থী কোথাও জয় পেলেই তাদের মুখ বন্ধ হয়ে যায়।’ শনিবার (০২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর পোর্ট কানেক্টিং সড়কের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখনই দেশে কেনো নির্বাচন আসে ঠিক তখনই বিএনপি অভিযোগের বাক্স খুলে বসে। এটা তাদের চিরচারিত নিয়ম। অনেকগুলো স্থানীয় সরকার নির্বাচনে তারা জয়লাভবিস্তারিত পড়ুন
এক বাড়িতে অর্ধশত মৌমাছির চাক!

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের সেকেন্দার মুন্সীর বাড়ির দোতলায় প্রায় অর্ধশত মৌমাছির চাক বাসা বেঁধেছে। দেখলে মনে হয় এরা যেন পুরো বাড়ি দখল করে রেখেছে। মৌ মৌ গন্ধে চারদিকে ছড়িয়ে উড়ে বেড়াচ্ছে এসব মৌ মাছির দল। দোতলা বাড়ির পশ্চিম দিকের কার্নিশে দখল নিয়েছে এরা। এলাকাবাসী জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌমাছির গুঞ্জনে মুখরিত থাকে এলাকা। মূল ফটকের উপরের দোতলায় মৌ মাছিরা প্রায় অর্ধশত চাকের বাসা বেঁধেছে। গত চার বছরবিস্তারিত পড়ুন
ভ্যাকসিনের দাম কত হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভ্যাকসিনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় অনেক দেশের তুলনায় কম দামে অল্প সময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (০২ জানুয়ারি) মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অক্সফোর্ডের ভ্যাকসিন সর্বোচ্চ ৫ ডলার (বাংলাদেশি টাকায় ৪২৫ টাকা) খরচে পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের ভ্যাকসিন শিগগিরই অনুমোদন দেবে। এ ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া কম বলেও জানান তিনি। প্রায় ৬ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করাবিস্তারিত পড়ুন
নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফেরার আহবান কাদেরের

নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২ জানুয়ারি) সকালে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। সে সময় বিএনপি নতুন বছরে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করার ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণঅভ্যুত্থানের বস্তুগত দিক এখন দেশে নেই। দেশ ও জনগণের স্বার্থ বিএনপির রাজনৈতিক কৌশলে প্রাধান্য পাচ্ছে নাবিস্তারিত পড়ুন
ভোট ডাকাতির রেকর্ড ভাঙতে চাইছেন? কাদেরকে ফখরুলের প্রশ্ন

‘ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড ভাঙা সম্ভব নয়’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলে বলেন, তিনি কি তাহলে ভোট ডাকাতি করে রেকর্ড ভাঙতে চাইছেন? শনিবার (০২ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মরণে আয়োজিত সভায় ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় এ প্রশ্ন তোলেন তিনি। সে সময় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের ছদ্মবেশে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে।বিস্তারিত পড়ুন
ফেব্রুয়ারির শুরুতেই দেশে আসছে ভ্যাকসিন

নতুন বছরের শুরুতেই এল সুখবর। ব্রিটেনের অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারতের বিশেষজ্ঞ প্যানেল। শনিবার (০২ জানুয়ারি) থেকেই দেশটির বিভিন্ন রাজ্যে পরীক্ষামূলক টিকাদান শুরু হবে বলে জানা গেছে। এদিকে, সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশও শিগগিরই পাবে এ ভ্যাকসিন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। শুক্রবার (০১ জানুয়ারি) অক্সফোর্ডের ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া হয়। এর আগে, প্রতিষ্ঠানটির দুটি দল বিশেষজ্ঞ প্যানেলের সামনে তাদেরবিস্তারিত পড়ুন
গুরুতর অসুস্থ সৌরভ গাঙ্গুলি হাসপাতালে

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। শনিবার (২ জানুয়ারি) সকালে বেহালায় নিজ বাড়িতে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক। এরপর দ্রুত দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে ইসিজি করানো হয় গাঙ্গুলির। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন সাবেক এই অধিনায়ক। চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি। এদিকে, সব রকম পরীক্ষা-নিরীক্ষার পরেই প্রকৃত কারণ জানা যাবেবিস্তারিত পড়ুন
পদ্মা সেতু নির্মাণে বাজেট বাড়বে না, ইচ্ছাকৃত দেরি করলে ঠিকাদারের জরিমানা

উত্তাল পদ্মায় হবে সেতু, দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যুক্ত হবে পুরো দেশ, একটা সময় এটা শুধুই স্বপ্ন ছিলো। তারপর কাজে হাত দেয়ার পর শত জটিলতার মুখে বারবার পরিবর্তন হয়েছে পরিকল্পনা, বেড়েছে মেয়াদ, বেড়েছে বাজেটও। তবে আরেক দফা মেয়াদ বাড়ানো হলেও ব্যয় বাড়াতে হবে না পদ্মা সেতুর কাজে। অর্থাৎ এখন পর্যন্ত বরাদ্দ করা প্রায় ৩০ হাজার কোটি টাকাতেই শেষ করা যাবে পদ্মা সেতুর কাজ। পাশাপাশি সেতুর কাজে ইচ্ছাকৃত কোনো বিলম্ব পাওয়া গেলে চীনেরবিস্তারিত পড়ুন
বিনামূল্যে করোনার ভ্যাকসিন পাচ্ছেন ভারতবাসী

ভারতে প্রত্যেক নাগরিককে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে ঘোষণা করেছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। শনিবার (২ জানুয়ারি) দিল্লিতে তিনি জানিয়েছেন, শুধু দিল্লি নয়, গোটা দেশে সবাই বিনামূল্যে করোনার ভ্যাকসিন পাবেন। এছাড়া ভারতবাসীর কাছে দেশটির স্বাস্থ্যমন্ত্রীর আবেদন, ভ্যাকসিন নিয়ে কোনও গুজবে কান দেবেন না। এ সময় হর্ষ বর্ধন বলেন, আমি প্রত্যেককে অনুরোধ করব কোনও রকম গুজবে কান দেবেন না। ভ্যাকসিনের ট্রায়ালে আমরা সুরক্ষা এবং কার্যকারিতার উপরেই সবথেকে বেশি জোর দিয়েছি।বিস্তারিত পড়ুন
মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মসজিদের মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০১ জানুয়ারি) দিনগত রাত ২টায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকা থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এর আগে শুক্রবার রাতে ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীর বাবা অভিযুক্ত মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম রবিনের (২৫) বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম জেলার সোনারগাঁও উপজেলার মহজমপুর এলাকার মো. সোহরাব মিয়ার ছেলে। মামলা সূত্রে জানা যায়,বিস্তারিত পড়ুন

