জানুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
চুল ও ত্বকের যত্নে টমেটো

দেশের বাজারে সারা বছরই এখন টমেটো পাওয়া যায়। তারপরও শীতের সময় এ সবজির স্বাদ যেন অনেক গুণ বেড়ে যায়। এটি সালাদ হিসেবে যেমন খাওয়া হয় তেমনি রান্না করেও খাওয়া যায়। টমেটোতে আছে ভিটামিন এ, কে, বি ১, বি থ্রি, বি ফাইভ, বি ছিক্স, বি সেভেন ও ভিটামিন সিসহ নানা প্রাকৃতিক ভিটামিন। এছাড়াও এতে ফোলেট, আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, কোলিন, কপার এবং ফসফরাসের মতো খনিজও থাকে। নিয়মিত টমেটো খেলে যেসব স্বাস্থ্য উপকারিতাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলে ঢালাই রাস্তার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলে আরসিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় স্কুলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস ছোবহান ওই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির বিশেষ বরাদ্দে এক লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ওই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা উপ-সহকারী ইঞ্জিনিয়ার জাহানার বেগম, প্রধান শিক্ষক মোঃ এমাদুলবিস্তারিত পড়ুন
কুমিল্লায় কাজল কিনতে যাওয়া কিশোরীকে ধর্ষণ, দোকানদার গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। এ ঘটনায় অভিযুক্ত আলাউদ্দিনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের আটগ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৮ জুলাই সকাল ১১টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের আটগ্রামে ধর্ষক আলাউদ্দিনের বসত ঘরের নিচতলায় কসমেটিকসের দোকানে কাজল কিনতে যায় ওই কিশোরী ও তার ছোট বোন। পরে আলাউদ্দিনবিস্তারিত পড়ুন
কুমারীত্ব পরীক্ষা’ মানে আরেকবার ধর্ষণ

পাকিস্তানে ধর্ষণের শিকার বেশিরভাগ নারীই সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে ধর্ষণের ঘটনায় পুলিশের কাছে যায় না। কারণ ধর্ষণের শিকার নারীদের কুমারীত্ব পরীক্ষার প্রচলন রয়েছে দেশটিতে। যদিও সম্প্রতি লাহোরের পাঞ্জাব প্রদেশের আদালত এটি বাতিল করেছেন। তবে পাকিস্তানের অন্যান্য প্রদেশে এখনো এটি চালু রয়েছে। পাকিস্তানে ধর্ষণের শিকার নারীদের সন্দেহের চোখে দেখা হয়। ধর্ষণের ঘটনার তদন্তও সেভাবে হয় না। বরং পুলিশ তদন্তের অংশ হিসেবে কুমারীত্ব পরীক্ষা গুরুত্বপূর্ণ মনে করে। এ পরীক্ষায় অবিবাহিত কোনো নারী যদিবিস্তারিত পড়ুন
দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহতের ঘটনায় ১৩ আসামি রিমান্ডে

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ১৩ আসামিকে তিন দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সফিউদ্দিন এ আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলার ১৩ আসামিকে আদালতে নেয়া হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গতকাল মঙ্গলবার রাতে আওয়ামীবিস্তারিত পড়ুন
টাইম স্কেলের রিট নিষ্পত্তির নির্দেশ প্রাথমিক শিক্ষকদের

২০১৩-১৪ সালে বেসরকারি থেকে সরকারি হওয়া প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেলের সুবিধা ফেরত দেয়ার বিষয়ে পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র নিয়ে করা রিট মামলা হাইকোর্টে নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ। বুধবার (১৩ জানুয়ারি) এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোকছেদুল ইসলাম এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ছিলেন রাষ্ট্রপক্ষে। টাইম স্কেলের এ সুবিধা দেয়া হয়েছিল জাতীয়করণ করা ৪৮ হাজার ৭২০বিস্তারিত পড়ুন
যেসব বলিউড তারকা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

প্রায়ই তারকাদের মধ্যে ধর্মান্তরিত হওয়ার বিষয় লক্ষ্য করা যায়। বলিউড তারকারা এক্ষেত্রে এগিয়ে। বলিউডের বেশ কয়েকজন তারকা রয়েছেন যারা নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। কেউ হয়েছেন ভালো লাগা থেকে। আবার কেউ গ্রহণ করেছেন নিজের প্রেমের সম্পর্কের পরিণতি ঘটাতে। সেসব ধর্মান্তরিত তারকাদের নিয়ে সাজানো হয়েছে আজকের আয়োজন। এ আর রহমান ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালকদের একজন অস্কারজয়ী এ আর রহমান। সঙ্গীত জগতে সারা বিশ্বের কাছে এক নামেই পরিচিত তিনি। ক্যারিয়ারেরবিস্তারিত পড়ুন
৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা এবং ৪২তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মার্চ এবং ৪২তম বিসিএসের এমসিকিউ লিখিত পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ বুধবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ এ তথ্য জানান। ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এইবিস্তারিত পড়ুন
দোয়ারাবাজারে উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ

দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ আহমেদের বিরুদ্ধে জাল নিবন্ধন সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ ফিরোজ আহমেদ সহকারী শিক্ষক (গনিত) দীর্ঘদিন ধরে হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ে জাল নিবন্ধন সনদ ব্যবহার করে চাকরি করে আসছেন। তারবিস্তারিত পড়ুন
রিমান্ডে পিকে হালদারের বান্ধবী

সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত প্রশান্ত কুমার (পিকে) হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার অবন্তিকা বড়ালকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। দুদক সূত্রে জানা গেছে, পিকেবিস্তারিত পড়ুন

