মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুমিল্লায় কাজল কিনতে যাওয়া কিশোরীকে ধর্ষণ, দোকানদার গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। এ ঘটনায় অভিযুক্ত আলাউদ্দিনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের আটগ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৮ জুলাই সকাল ১১টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের আটগ্রামে ধর্ষক আলাউদ্দিনের বসত ঘরের নিচতলায় কসমেটিকসের দোকানে কাজল কিনতে যায় ওই কিশোরী ও তার ছোট বোন। পরে আলাউদ্দিন কিশোরীর ছোট বোনকে একটি চুলের বেন্ড হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে দোকানের দরজা বন্ধ করে দেয়। পরে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। ধর্ষণ শেষে এ কথা কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলে ভয়ভীতিও দেখান। পরে নির্যাতিতা ওই কিশোরীর শরীরের গঠন পরিবর্তন হতে দেখে পেটে টিউমার হয়েছে ভেবে পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা চালিয়ে আসছিল কিশোরীর পরিবার।

অবস্থার পরিবর্তন না দেখে গত ১১ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক জানান, ওই কিশোরী ২৪ সপ্তাহ আগে গর্ভবতী হয়েছে। এরপর ওই কিশোরী ঘটনা খুলে বললে কিশোরীর পিতা বাদী হয়ে মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

এ বিষয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, অভিযুক্ত আলাউদ্দিনকে গ্রেফতারের পর হাজতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালাবিস্তারিত পড়ুন

  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে