বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহতের ঘটনায় ১৩ আসামি রিমান্ডে

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ১৩ আসামিকে তিন দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সফিউদ্দিন এ আদেশ দেন।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলার ১৩ আসামিকে আদালতে নেয়া হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বাবুল নামে একজনের মৃত্যু হয়। রাতেই বিদ্রোহী প্রার্থী কাদেরসহ ২৬ জনকে আটক করে পুলিশ।

বুধবার সকালে ১৩ জনের নাম উল্লেখসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করলে আটককৃতদের গ্রেফতার দেখানো হয়।

একই রকম সংবাদ সমূহ

জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ

জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন-ভাতাসহ আদালতের রায়ের পর চাকরি ফিরে পেলেন দুর্নীতিবিস্তারিত পড়ুন

২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ীবিস্তারিত পড়ুন

পাসপোর্ট, ট্রাভেল পাস ও প্রত্যর্পণ চুক্তির নিয়ম কী

বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনেবিস্তারিত পড়ুন

  • ফরিদপুরে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের
  • নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: নয়াদিল্লির প্রেস মিনিস্টারের বরাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
  • এক শান্তার দুই ধর্মের ২ স্বামী! সন্তানের আসল বাবা খুঁজতে বিপাকে ডাক্তাররা
  • রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে দেখাবেন, অফিসে নয়— কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
  • প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব
  • সমবায় আন্দোলন ছাড়া আত্মনির্ভরশীল হওয়া সম্ভব নয়: রুহুল কবির রিজভী
  • পরীক্ষা না দিয়েই মেলে ফল, ফেল করেও এসএসসির রেজাল্ট জিপিএ-৫!
  • পরিবেশ রক্ষা করে মাতারবাড়ীকে উন্নত অর্থনৈতিক হাব করা হবে: মুখ্য সচিব