শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৯০ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৯১০ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ জন-সহ এ পর্যন্ত ৭ হাজার ৮৩৩ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৯ হাজারবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে খাল পরিষ্কারের অভিযান

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরের খাল ও নালা নর্দমা পরিষ্কার অভিযান চলছে। বুধবার দুপুরেও নগরীর ওয়ার সিমেট্রির পাশের খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হয়েছে। চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবহিত করার পর তিনি খাল পরিষ্কারের নির্দেশ দেন। জানা যায়, দীর্ঘদিন ধরে এই খালে কোন পরিস্কার-পরিচ্ছন্ন কাজ করা হয়নি। ফলে এখানে প্লাস্টিক, পলিথিনসহ গৃহস্থালী বর্জ্য জমে যায়। এ বর্জ্য থেকে মশার উর্বর প্রজনন ক্ষেত্রে পরিণত হয়। এ কারণেবিস্তারিত পড়ুন

বিশ্বে করোনা থেকে সুস্থ ৬ কোটি ৫৮ লাখের বেশি মানুষ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৯ লাখ ৭০ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন ৯ কোটি ২০ লাখের বেশি মানুষ। তবে ইতিবাচক খবর হচ্ছে তাদের ৬ কোটি ৫৮ লাখের বেশি মানুষ এরইমধ্যে সুস্থ হয়েছেন। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার দুপুর ১টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১৯ লাখ ৭০ হাজার ৩৯৪ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৯ কোটি ২০ লাখ ২২ হাজার ৫৩৯ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২ কোটি ৪০ লাখবিস্তারিত পড়ুন

আমার কথায় নেত্রীর সায় আছে: ওবায়দুল কাদেরের ছোট ভাই

নোয়াখালীর অপরাজনীতির কারণে ত্যাগী নেতারা হারিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আবদুল কাদের মির্জা। তিনি বলেছেন, আমার ভাষণ নিয়ে কে কি বলেছে, তা শোনার সময় নেই। আমার নেত্রীর আমার কথায় সমর্থন আছে বলে আমার বিশ্বাস। তা না হলে আমি কাজ করতে পারতাম না। এতটা এগোতে পারতাম না। তাই নেত্রীকে কথা দিচ্ছি– বসুরহাট পৌরসভার সুন্দর নির্বাচন উপহার দিয়ে দলকে জিতিয়ে আনব। আবদুল কাদের মির্জা বুধবার সকাল ৮টায় তারবিস্তারিত পড়ুন

এমপিদের মদের আসর পুলিশ পাহারা দেয়: কাদের মির্জা

দেশের রাজনীতিবিদরা বিদেশে টাকা পাচার করছে এমন অভিযোগ করে বসুরহাট পৌরসভায় মেয়রপ্রার্থী মির্জা আবদুল কাদের বলেছেন, নেত্রী শেখ হাসিনা এ চোরদের কত পাহারা দেবেন? আবদুল কাদের মির্জা বুধবার সকাল ৮টায় তার নির্বাচনী অফিসে লাইভ ভিডিওতে এসব কথা বলেন। বসুরহাট পৌরসভায় নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী আবদুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই। তিনি বসুরহাট পৌরসভায় একাধিকবার নির্বাচিত মেয়র। তার সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। আজ তিনি বলেন, আমাদের পাতিবিস্তারিত পড়ুন

নাটের গুরু নোয়াখালীর ডিসি: ওবায়দুল কাদেরের ভাই

পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীতে অস্ত্রের মহড়া চলছে বলে অভিযোগ করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভায় মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ছোট ভাই আবদুল কাদের মির্জা। তিনি এসবের জন্য নোয়াখালীর জেলা প্রশাসককে দোষারুপ করেছেন। আবদুল কাদের মির্জা বুধবার সকাল ৮টায় তার নির্বাচনী অফিসে লাইভ ভিডিওতে এসব কথা বলেন। তিনি বলেন, একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। তারা অস্ত্র পাঠিয়েছেন এবং প্রশাসনকে বারবার বলেও কোনো লাভ হচ্ছে না। আর এসবেরবিস্তারিত পড়ুন

ভারত থেকে ২ ডলারের টিকা ৫ ডলারে কেনা হচ্ছে: ফখরুল

ভারত থেকে বেশি দামে করোনার টিকা কেনা হচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২ ডলারের টিকা ৫ ডলারে কেনা হচ্ছে কেবল দুর্নীতির জন্য। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি’র মানববন্ধনে একথা বলেন তিনি। ভ্যাকসিন আমদানির মাধ্যমে সরকার লুটপাটের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে মামলা হামলা এবং অত্যাচার নির্যাতনের মাধ্যমে গণতন্ত্র হত্যার চক্রান্তবিস্তারিত পড়ুন

৭ বছর আগে মারা যাওয়া বাবাকে গুগলে খুঁজে পেলেন সন্তান!

বাবা মারা গেছেন সাত বছর আগে। সেই বাড়িতে এখন আর কেউ থাকেন না। কিন্তু যেখানে বেড়ে ওঠা, শৈশব কাটানো সেই বাড়ির স্মৃতি ভুলে যাওয়া সম্ভব নয়। জাপানের এক ব্যক্তিকে সেই স্মৃতিই ঘুরে দেখতে সাহায্য করল গুগল আর্থ। সেখানেই সাত বছর পর পেলেন বাবার দেখা। চলমান করোনা মহামারির সময় লকডাউনে বাড়ি বসে অনেকেই বিরক্ত হয়েছেন। অবসর কাটাতে তাই বেশিরভাগ মানুষই সিনেমা দেখেছেন, বন্ধুদের সঙ্গে ভিডিও কলে গল্প করেছেন। কেউ কেউ রান্না শিখেছেন।বিস্তারিত পড়ুন

বাগেরহাটে জমি দখল নিয়ে হামলায় আহত ৫

বাগেরহাটের মোল্লাহাটে জমি দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সোহাগ মোল্লা (২৭) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আহতরা হলেন, মোল্লাহাট উপজেলার চর বাশুরিয়া গ্রামের পেরিস মোল্লা, হৃদয় মোল্লা, বারিক মোল্লা, মোস্তাক মোল্লা। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে মোল্লাহাট উপজেলার চর বাশুরিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা হায়দার মোল্লা, জাহিদ শেখসহ ১৯-২০ জন স্থানীয় কাকা মিয়াবিস্তারিত পড়ুন

কৃষিতে বিপ্লব

সরকারের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশেষ নিবন্ধ কৃষিতে বিপ্লব মো. কামরুল ইসলাম ভূইয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষিকে অগ্রাধিকারভুক্ত খাত হিসেবে চিহ্নিত করেছিলেন। তিনি সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন এবং বিজ্ঞানভিত্তিক চাষাবাদ কৌশল প্রবর্তনের মাধ্যমে টেকসই কৃষির যাত্রার সূচনা করেছিলেন। কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহ পুনরুজ্জীবিত করার মধ্য দিয়ে কৃষি গবেষণার নবদিগন্ত উন্মোচিত হয়। সেই ধারাবাহিকতায়, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষিবান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়ন করেবিস্তারিত পড়ুন