রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৭ বছর আগে মারা যাওয়া বাবাকে গুগলে খুঁজে পেলেন সন্তান!

বাবা মারা গেছেন সাত বছর আগে। সেই বাড়িতে এখন আর কেউ থাকেন না। কিন্তু যেখানে বেড়ে ওঠা, শৈশব কাটানো সেই বাড়ির স্মৃতি ভুলে যাওয়া সম্ভব নয়। জাপানের এক ব্যক্তিকে সেই স্মৃতিই ঘুরে দেখতে সাহায্য করল গুগল আর্থ। সেখানেই সাত বছর পর পেলেন বাবার দেখা।

চলমান করোনা মহামারির সময় লকডাউনে বাড়ি বসে অনেকেই বিরক্ত হয়েছেন। অবসর কাটাতে তাই বেশিরভাগ মানুষই সিনেমা দেখেছেন, বন্ধুদের সঙ্গে ভিডিও কলে গল্প করেছেন। কেউ কেউ রান্না শিখেছেন। কেউ বা গুগল আর্থে বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন।

ভার্চুয়ালি ঘুরে আসতে গিয়েই জাপানের এ ব্যক্তি আবেগপ্রবণ হয়ে পড়েন। অবসর কাটাতে গিয়ে চোখে পড়ে যায় পুরনো দিনের স্মৃতি।

@TeacherUFO নামের ট্যুইটার (Twitter) ব্যবহারকারী ওই ব্যক্তি জানিয়েছেন, গুগল আর্থে তিনি তার বাবার ছবি দেখতে পেয়েছেন। ছবিতে দেখা যায়, বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন তার বাবা। হয়তো তার মায়ের জন্যই অপেক্ষা করছিলেন তখন। মৃত্যুর সাত বছর পর এভাবে বাবাকে দেখতে পেয়ে অবশ্যই একটা ভারী আবহাওয়া তৈরি হয়।

তিনি পোস্টে জানিয়েছেন, করোনার সময়ে কিছু করার ছিল না। তাই আমাদের বাড়িটা গুগল আর্থের মাধ্যমে দেখতে শুরু করি। আর তখনই বাবাকে দেখতে পাই। বাবা নিশ্চয়ই মায়ের জন্য অপেক্ষা করছিলেন।

বাড়ির সামনে এভাবে বাবাকে দেখতে পাওয়ায় গুগল আর্থের কাছে তিনি আবেদন জানিয়েছেন, যাতে এই ছবি তারা পাল্টে না ফেলেন। সামনা-সামনি বাবাকে না দেখতে পান, ভার্চুয়ালি তো পাবেন!

তার এ পোস্ট দেখে আপ্লুত হয়ে পড়ে নেটিজেনদের একাংশ। আবেগপ্রবণ হয়ে যায় অনেকেই। পোস্টটি ৬ লাখ ৯১ হাজারেরও বেশি লাইক পায় এবং শেয়ার-রিট্যুইট হয় এক লাখেরও বেশি!

একই রকম সংবাদ সমূহ

তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের পুরস্কার হিসেবে ২ কোটি ৯০ লাখবিস্তারিত পড়ুন

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে