মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন সৌরভ গাঙ্গুলী

সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। টানা ৬ দিন চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ তিনি। বৃহস্পতিবার বেলা ১১টার কিছুক্ষণ পর দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়পত্র নেন কলকাতার মহারাজ। হাসপাতাল থেকে বেরিয়েই চিকিৎসক, নার্স থেকে হাসপাতাল কর্মী এবং ভক্তদের ধন্যবাদ জানালেন সৌরভ। শুধু তাই নয়; আবারও উড়তে প্রস্তুত বলে ভক্তদের জানান তিনি। সৌরভ বলেন, ‘উডল্যান্ডস কর্তৃপক্ষকে ধন্যবাদ। এতদিন যারা আমার মঙ্গল কামনা করেছেন, এখানেবিস্তারিত পড়ুন

তালায় নতুন ইউএনওর যোগদান

সাতক্ষীরার তালা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করলেন মো. তারিফ-উল-হাসান। ৬ জানুয়ারি তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। মো. তারিফ-উল-হাসান ৩৩তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। তালায় যোগদানের আগে তিনি খুলনা জেলার দাকোপ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও সর্বশেষ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান বলেন, ‘সকলের সহযোগিতায় এই উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমিবিস্তারিত পড়ুন

কন্যা হলেই উপহার দেন এই পুলিশ কর্মকর্তা

কন্যাসন্তান হলেই ওই পরিবারকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন টাঙ্গাইলের কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন। এ প্রসঙ্গে ফেসবুকে দিয়েছেন একটি পোস্ট। যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেন তার ফেসবুক আইডিতে লিখেন, কন্যাসন্তান সমাজের বোঝা নয়, আশীর্বাদ। কন্যাসন্তান আল্লাহর শ্রেষ্ঠ পুরস্কার। কন্যাসন্তান মা-বাবার জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়ায় আগমন করে। তার এ ফেসবুক পোস্টের পর বুধবার (৬ জানুয়ারি) প্রথম দিনেই চার কন্যাসন্তানের বাবা-মা ওই পুলিশবিস্তারিত পড়ুন

নড়াইলে কর্মসৃজন কাজে অনিয়মের অভিযোগ

কর্মসৃজন প্রকল্পের প্রথম পর্যায়ের ৪০ দিনের কাজ ভেস্তে গেছে বলে অভিযোগ উঠেছে। নড়াইলের কালিয়ায় শ্রমিকের তালিকা প্রস্তুতে অনিয়ম, শ্রমিক, তদারকির অভাব ও হরিলুটের পরিকল্পনার কারণে মূলত এই অবস্থার সৃষ্টি। এদিকে, অনুপস্থিত শ্রমিকদের হাজিরা দেখিয়ে কাজ শেষ না করেই ৩৫ দিনের মজুরির টাকার একটি অংশ সংশ্লিষ্টরা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, হতদরিদ্রদের জন্য চলতি অর্থবছরে সরকারের কর্মসৃজন প্রকল্পের প্রথম পর্যায়ে উপজেলার ১৪টি ইউনিয়নে ৪৮টি প্রকল্পেরবিস্তারিত পড়ুন

‘করোনার টিকা ছাড়া ওমরাহ নয়’

যারা ওমরাহ করতে চান তাদের অবশ্যই মহামারি করোনাভাইরাসের টিকা নিতে হবে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী মুহাম্মদ সালেহ বেনতেন। করোনাভাইরাস ভ্যাকসিন ডোজ নেওয়ার পর মঙ্গলবার (৫ জানুয়ারি) জেদ্দায় দেশটির আল-আরাবিয়া চ্যানেলের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান বেনতেন। এ সময় মন্ত্রী বলেন, করোনাভাইরাস যেন ছড়িয়ে না পড়ে সে জন্য সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে। তিনি আরও বলেন, ওমরাহ কার্যক্রমেরবিস্তারিত পড়ুন

ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর ওয়াশিংটন ডিসিতে কারফিউ

কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটল ভবনে বুধবার ট্রাম্প সমর্থকদের হামলা-সংঘাতের ঘটনায় চার ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার পর রাজধানী ওয়াশিংটন ডিসিতে কারফিউ জারি করা হয়েছে। খবর বিবিসির। পুলিশ জানায়, ক্যাপিটল ভবনে হামলার ঘটনার চারজন নিহত হয়েছেন। একজন নিহত হয়েছেন পুলিশের গুলিতে। অন্য তিনজনের মৃত্যু হয়েছে হাসপাতালে। ক্যাপিটল ভবন ঘিরে হামলা-সংঘাত-সংঘর্ষ চলাকালে যে ব্যক্তি নিহত হয়েছেন, তিনি একজন নারী। ওই নারী ক্যাপিটল ভবনের ভেতরেই নিহত হন। তিনি মার্কিন বিমানবাহিনীরবিস্তারিত পড়ুন

ভারতের কাশ্মীরে ভয়াবহ তুষারপাত, দু’জনের মৃত্যু

ভারতশাসিত কাশ্মীরে বুধবার ভয়াবহ তুষারপাতে এক সেনাসদস্য এবং এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাট ভারী তুষারপাতে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আনাদোলুর। ভারতের জম্মু ও কাশ্মীর প্রশাসন, অপ্রয়োজনে কাউকে বাড়ি থেকে বের হতে বারণ করেছে। শ্রীনগরে বুধবার ঘরের চালে বরফের স্তূপ জমে তা ভেঙে পড়লে এইচসি মুরমু নামে আধাসামরিক বাহিনীর কর্মকর্তা নিহত হন। এ ছাড়া কাশ্মীরে কুপওয়ারা জেলায় ৭২ বছর বয়সী রানি বেগম নামে এক বৃদ্ধা বরফচাপা পড়ে মৃত্যুবরণবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থকদের দাঙ্গা নিয়ে হাস্যরস চীনে

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার পর চীনের ইন্টারনেট জগতে হাস্যরসের রোল উঠেছে। এই দাঙ্গাকে তারা গত বছরে হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে তুলনা করে বিশ্বনেতাদের দ্বিমুখী নীতির সমালোচনা করেন। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে। ২০১৯ সালের জুলাইয়ে হংকংয়ের আইন পরিষদ কমপ্লেক্স দখল করে বিক্ষোভ ও বুধবার ওয়াশিংটনের দাঙ্গার ছবি পাশাপাশি বসিয়ে টুইটারে পোস্ট করে গ্লোবাল টাইমস। পত্রিকাটি বলছে, স্পিকার ন্যানসি পেলোসি বলেছিলেন যে হংকং দাঙ্গা ‘দেখার মতোবিস্তারিত পড়ুন

ট্রাম্পের টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ!

প্ররোচনামূলক পোস্ট দেয়ার অভিযোগে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম। সেই সঙ্গে টুইটারের পক্ষ থেকে হুশিয়ারিও দেয়া হয়েছে এই বলে যে, ট্রাম্প যদি এ ধরনের টুইট করা থেকে বিরত না হন তা হলে স্থায়ীভাবে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে। খবর বিবিসির। টুইটার এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে নজিরবিহীন হামলার ঘটনার কথা মাথায় রেখেই ট্রাম্পের টুইটগুলো সরাতে হয়েছে। প্ররোচনামূলক টুইট করেছিলেনবিস্তারিত পড়ুন

মালালার নামে বিশেষ বৃত্তি পাবেন পাকিস্তানি ছাত্রীরা

পাকিস্তানের নোবেলজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের নামে বৃত্তি চালুর ব্যাপারে মার্কিন সিনেটে একটি বিল পাস হয়েছে। পাকিস্তানের ছাত্রীরা সেই বৃত্তির সুযোগ পাবেন। ইউএসএইডের অর্থায়নে এ মামালা বৃত্তি ৫০ শতাংশ পাবেন পাকিস্তানের শিক্ষার্থীরা। এই ৫০ শতাংশের নাম ‘মালালা ইউসুফজাই স্কলারশিপ’। খবর জিও নিউজ ও ডনের। যুক্তরাষ্ট্রের ইউএসএআইডির একটি বৃত্তি আছে। এ বৃত্তির আওতায় মেধা ও আর্থিক ক্ষমতার ভিত্তিতে ‘কৃষি বা ম্যানেজমেন্ট’ শাখার পাকিস্তানি ছাত্রছাত্রীদের বৃত্তি দেয়া হয়। গত বছর পর্যন্ত এক হাজার ৮০৭টিবিস্তারিত পড়ুন