বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘করোনার টিকা ছাড়া ওমরাহ নয়’

যারা ওমরাহ করতে চান তাদের অবশ্যই মহামারি করোনাভাইরাসের টিকা নিতে হবে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী মুহাম্মদ সালেহ বেনতেন।

করোনাভাইরাস ভ্যাকসিন ডোজ নেওয়ার পর মঙ্গলবার (৫ জানুয়ারি) জেদ্দায় দেশটির আল-আরাবিয়া চ্যানেলের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান বেনতেন।

এ সময় মন্ত্রী বলেন, করোনাভাইরাস যেন ছড়িয়ে না পড়ে সে জন্য সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে।

তিনি আরও বলেন, ওমরাহ কার্যক্রমের জন্য বয়সসীমা ছাড়াও অন্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। সেগুলো হলো- সামাজিক দূরত্ব মানা, স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক পরা।

এর আগে করোনা মহামারির কারণে গত বছরের মার্চ মাসে ওমরাহ হজ পালন সাময়িক স্থগিত রাখে সৌদি সরকার। জুলাইয়ে মাত্র এক হাজার হজ পালনকারীকে বিশেষ ব্যবস্থায় হজ পালনের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর সৌদি সরকার চার ধাপে ধীরে ধীরে ওমরাহ হজের স্থগিতাদেশ তুলে দিয়ে পুনরায় ওমরাহ শুরু করার ঘোষণা দেয়।

এ ঘোষণার ফলে প্রথম পর্যায়ে অর্থাৎ প্রতিদিন গড়ে ৬ হাজার করে ১৪ দিনে ৮৪ হাজার ওমরাহ পালনকারী মুসল্লি ওমরাহ হজ পালন করার সুযোগ পেয়েছেন। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে ওমরাহ হজ পালন করেছেন মোট ২ লাখ ১০ হাজার মুসল্লি।

২০২০ সালের ১ নভেম্বর শুরু হওয়া তৃতীয় ধাপে স্থানীয়দের পাশাপাশি বিদেশ থেকে আগত মুসল্লিরা ওমরাহ হজ পালনের অনুমতি পেয়েছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান