বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাম্পের টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ!

প্ররোচনামূলক পোস্ট দেয়ার অভিযোগে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম।

সেই সঙ্গে টুইটারের পক্ষ থেকে হুশিয়ারিও দেয়া হয়েছে এই বলে যে, ট্রাম্প যদি এ ধরনের টুইট করা থেকে বিরত না হন তা হলে স্থায়ীভাবে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে। খবর বিবিসির।

টুইটার এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে নজিরবিহীন হামলার ঘটনার কথা মাথায় রেখেই ট্রাম্পের টুইটগুলো সরাতে হয়েছে। প্ররোচনামূলক টুইট করেছিলেন ট্রাম্প, যা আমাদের সিভিক ইন্টিগ্রিটি পলিসির বিরোধী।

ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবনে বুধবার হামলা চালান ট্রাম্পের কয়েক হাজার সমর্থক। দফায় দফায় পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। ক্যাপিটল বিল্ডিংয়ে এমন হামলার তীব্র নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান