জানুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সরকারের একযুগ পূর্তিতে দেশবাসীকে আওয়ামী লীগের শুভেচ্ছা

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা একযুগ পূর্তি হয়েছে গতকাল। এ উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা ‘দিন বদলের সনদ রূপকল্প-২০২১’ উপস্থাপন করেন।বিস্তারিত পড়ুন
বরগুনার জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে বদলী করায় বরগুনার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। আজ বুধবার বরগুনা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও উন্নয়ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সন্জীব দাস। আলোচনায় অংশ গ্রহণ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, সাংবাদিক চিত্তবিস্তারিত পড়ুন
বিডিআর হত্যা মামলা: নয় আসামির আপিলের নথি ৮ লাখ ৩৪ হাজার পৃষ্ঠা

বিডিআর বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামি আপিল বিভাগে আবেদন করেছেন। যে আপিলে নথিপত্রে পৃষ্ঠার সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩৪ হাজার ৩৪৫। তবে অন্য আসামির আপিলের ক্ষেত্রে এসব নথি থেকে রেহাই দিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে। তিনি অনুমতি দিলে অন্য আসামিদের আপিল ১৩ জানুয়ারির মধ্যে করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবী। বুধবার (৬ জানুয়ারি) আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামাল মোল্লা, মনিরুজ্জামান, ইউসুফ আলী, আবুবিস্তারিত পড়ুন
আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা; গোলাগুলিতে নিহত ১, আহত তিন পুলিশ

কক্সবাজারের টেকনাফে মাদক মামলার গ্রেফতারকৃতত একাধিক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে খোরশেদ আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, পুলিশের গুলিতে নিহত হন খোরশেদ। পুলিশের ভাষ্যমতে, এ ঘটনায় শামসুল আলম প্রকাশ কালা শামসু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলার রয়েছে। মঙ্গলবার রাত সাড়েবিস্তারিত পড়ুন
আমরণ অনশনের হুঁশিয়ারি ৩১৫ কলেজের শিক্ষকদের

উচ্চ শিক্ষা চালু থাকা বেসরকারি ৩১৫টি কলেজের শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন। দ্রুত দাবি পূরণ না হলে আমরণ অনশনে যাওয়ারও হুঁশিয়ারি দেন শিক্ষকরা। বুধবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এমপিওভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করে শিক্ষক ফেডারেশন। এ সময় শিক্ষকরা জানান, সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছেন, বেসরকারি ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনার্স মাস্টার্স থাকবে না। পরিবর্তে শর্ট কোর্স চালু রাখা হবে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্টবিস্তারিত পড়ুন
ভালোবাসা থেকে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করেছেন দোকান মালিক! তদন্ত অব্যাহত

গত দু’দিন ধরে সিলেটে একটি সাইবোর্ড নিয়ে ব্যাপক আলোচনা –সমালোচনার ঝড় উছেঠেছে সেটি হচ্ছে দোকানের নাম- শেখ হাসিনা স্টোর। দোকানের সাইনবোর্ডে এমন নাম লেখা রয়েছে। প্রধানমন্ত্রীর ছবিও জুড়ে দেওয়া হয়েছে সাইনবোর্ডে। ঘটনাটি ঘটেছে সিলেট নগরের লালদিঘীর পাড় এলাকার এই দোকানটি নিয়ে মঙ্গলবার উত্তেজনা দেখা দেয়। উত্তেজনার প্রেক্ষিতে পুলিশ গিয়ে ওই সাইরবোর্ড খুলে দেয়। দোকান মালিক সাইফুর হোসেন সাজ্জাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রিও (জিডি) করা হয়। দোকান মালিক সাইফুর হোসেন বলছেন, নিজেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আমন ধান ও চাল সংগ্রহ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানালেন এমপি রবি

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরা সদর উপজেলার অভ্যন্তরীন আমন ধান ও চাউল সংগ্রহ ২০২০-২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৬ জানুয়ারী) বেলা ১২টায় সদর উপজেলা খাদ্য গুদামে সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার আভ্যন্তরীন আমন ধান ও চাউল সংগ্রহ ২০২০-২১ এর আনুষ্ঠানিকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা আহছানিয়া মিশন আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

সাতক্ষীরার আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। বুধবার (০৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এসব বই বিতরণ করা হয়। আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষাার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। এসময় আরো উপস্থিত ছিলেন আহছানিয়া মিশন আদর্শ আলিমবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পাওনা টাকা চাওয়ায় মিথ্যে মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় পাওনা টাকা ফেরত চাওয়ায় আ’লীগ নেতা শফিউল আযম লেলিন কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তিকে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি এবং খুন জখমের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কালিগঞ্জ উপজেলার কোমরপুর গ্রামের মৃত হরিশচন্দ্র’র ছেলে কান্তি লাল দেবনাথ। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি কালিগঞ্জের কৃষ্ণনগর বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। স্থানীয় ফরিদপুর গ্রামের মাহবুব মোড়লের মাধ্যমে শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির সাবেক চেয়ারম্যান গাবুরা গ্রামেরবিস্তারিত পড়ুন
‘ভ্যাকসিন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার’

সরকারের অদুরদর্শিতা ও লুটপাটনীতির কারণেই ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কভিড-১৯ সংক্রান্ত কমিটির আহবায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিনাভোটের সরকার ক্ষমতায় থাকায় জনগণের প্রতি তাদের ন্যূনতম দায়বদ্ধতা নেই। বিশ্বব্যাপী করোনার প্রার্দুভাবের শুরু থেকেই বাংলাদেশের সরকার চরম উদাসীনতার পরিচয় দিয়েছে।’ বুধবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি কর্তৃক গঠিত ‘কভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত’ কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে তিনি এসববিস্তারিত পড়ুন

