মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভালোবাসা থেকে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করেছেন দোকান মালিক! তদন্ত অব্যাহত

গত দু’দিন ধরে সিলেটে একটি সাইবোর্ড নিয়ে ব্যাপক আলোচনা –সমালোচনার ঝড় উছেঠেছে সেটি হচ্ছে দোকানের নাম- শেখ হাসিনা স্টোর। দোকানের সাইনবোর্ডে এমন নাম লেখা রয়েছে। প্রধানমন্ত্রীর ছবিও জুড়ে দেওয়া হয়েছে সাইনবোর্ডে।

ঘটনাটি ঘটেছে সিলেট নগরের লালদিঘীর পাড় এলাকার এই দোকানটি নিয়ে মঙ্গলবার উত্তেজনা দেখা দেয়। উত্তেজনার প্রেক্ষিতে পুলিশ গিয়ে ওই সাইরবোর্ড খুলে দেয়। দোকান মালিক সাইফুর হোসেন সাজ্জাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রিও (জিডি) করা হয়।

দোকান মালিক সাইফুর হোসেন বলছেন, নিজের মনের অন্তরালের ভালোবাসা থেকে দোকানের নাম দিয়েছেন শেখ হাসিনা স্টোর। আমার অন্য কোন অসৎ কোন উদ্দেশ্যে হাসিলের জন্য নয়।

তবে পুলিশ সূত্রে জানা গেছে, নগরের লালদিঘীর পাড় নতুন মার্কেটের বি ব্লকে চা-পাতার দোকান দিয়ে ব্যবসা করেন সাইফুর হোসেন সাজ্জাদ। তিনি ওরিয়ন টি- কোম্পানি লিমিটেড ও মডার্ন ফুড লিমিটেডের ডিলার।

৫ জানুয়ারি হঠাৎ করে ‘শেখ হাসিনা স্টোর’ নামে সাইনবোর্ড লাগান সাইফুর। এ বিষয়টি নজরে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হয়ে আপত্তি জানান। এনিয়ে উত্তেজনা দেখা দেয়। পরে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ গিয়ে ইউ সাইনবোর্ডটি খুলে দেয়।
এ প্রসঙ্গে ব্যবসায়ী সাইফুর হোসেন সাজ্জাদ আমাদের প্রতিবেদকে জানান-আমি শেখ হানাকে পছন্দ করি। ছোটকাল থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শকে লালিত পালিত করে আসছি। তাই মেনের ভালোবাসা থেকেই প্রধানমন্ত্রীর নাম দিয়েছি দোকানে। এর অন্তরালে অসৎ কোন উদ্দেশ্যে নয়।

দোকানে প্রধানমন্ত্রীর নাম ব্যববহার করে সাইনবোর্ড টানানোর পর থেকেই অনেকটা ঝামেলায় পড়েছেন বলে জানালেন সাইফুর। তিনি বলেন, অনেকেই আমাকে ভুল বুঝছে। আমি আজকেও মাসুক ভাইয়ের (মহানগর আওয়ামী লীগে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ) বাসায় গিয়ে তাকে বিষয়টা বুঝিয়ে এসেছি। এখন পুলিশ ফাঁড়িতে যাচ্ছি।
তবে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সাইফুর হোসেন সাজ্জাদের কোনো ট্রেড লাইসেন্স নেই। তিনি তার অবৈধ ব্যবসা চালানোর জন্য প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করেছেন। এ অভিযোগ অস্বীকার করেছেন সাইফুর।

এ বিষয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মুহিউদ্দিন বলেন, স্থানীয় ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের দেয়া খবরের ভিত্তিতে ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং সাইনবোর্ডটি খুলে নিয়ে আসে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ছবি দিয়ে দোকানের সাইনবোর্ড টানানো সেই ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কালাম আহমেদ। মঙ্গলবার বিকেলে সিলেট কোতোয়ালি মডেল থানায় তিনি এই জিডি করেন।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে সরকারের মন্ত্রিসভা। তবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাবিস্তারিত পড়ুন

  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ