বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমরণ অনশনের হুঁশিয়ারি ৩১৫ কলেজের শিক্ষকদের

উচ্চ শিক্ষা চালু থাকা বেসরকারি ৩১৫টি কলেজের শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন। দ্রুত দাবি পূরণ না হলে আমরণ অনশনে যাওয়ার‌ও হুঁশিয়ারি দেন শিক্ষকরা।

বুধবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এমপিওভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করে শিক্ষক ফেডারেশন।

এ সময় শিক্ষকরা জানান, সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছেন, বেসরকারি ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনার্স মাস্টার্স থাকবে না। পরিবর্তে শর্ট কোর্স চালু রাখা হবে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়নি। তবে ১৯৯৩ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি ৩১৫টি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স চালু রয়েছে। যেখানে ২৮ বছর ধরে সরকারি সুযোগ-সুবিধার বাইরে থেকে শিক্ষকরা উচ্চ শিক্ষা দিয়ে যাচ্ছে। এছাড়া করোনা মহামারির মাঝেও বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের পাঠদান চালিয় নিচ্ছেন।

বিগত বছরে তিন শতাধিক কলেজ জাতীয়করণ করা হলেও এক‌ই মানের এ সব কলেজের সাড়ে ৫ হাজার শিক্ষক বৈধ নিয়োগ পেয়েও এমপিওভুক্তির আওতায় আসেনি। তাই অচিরেই সরকারের জনবল কাঠামোতে অন্তর্ভুক্তি করে এমপিওভুক্তির দাবি জানান কর্মরত শিক্ষকরা।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ