ফেব্রুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হলো ঈদে মিলাদুন্নবীকে

রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আওয়ালকে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিবসটিতে বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। অবিলম্বে এ নির্দেশনা কার্যকরবিস্তারিত পড়ুন
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: বহাল থাকল ১০ জনের ফাঁসির আদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই দশক আগে বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায়ে ১০ জনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। বুধবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। ভাষার মাসে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় বাংলায় ঘোষণা করেন হাইকোর্ট। এর আগে, গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতেবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাদের আয়না দেখতে বললেন কাদের

সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব সৃষ্টিতে বিএনপিই নিপুণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তার সরকারি বাসভবনে অনলাইনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এ দেশের ইতিহাসে ভোটারবিহীন এবং একতরফা নির্বাচনের রেকর্ড বিএনপিই গড়েছিল। বিএনপি যখন জনগণের ভোটের অধিকার, নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন নিয়ে কথা বলেন তখন হাসি পায়। স্মৃতিতে তাদের আমলের সময়ে সৃষ্টবিস্তারিত পড়ুন
আসি আসি বলেও আসলেন না বিএনপির সিনিয়র নেতারা!

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিএনপির সমাবেশ করেছে বিএনপি। তবে কেন্দ্রীয় সমাবেশে ছিলেন না কোনো সিনিয়র নেতা। সমাবেশে বিএনপি নেতারা বলেন, খেতাব কেড়ে নিয়ে জিয়ার অবদান মুছে দেওয়া যাবে না। কর্মসূচি কেন্দ্রীয় সমাবেশের থাকলেও আসেন নি কোনো নীতি নির্ধারণী পর্যায়ের সিনিয়র নেতা, ছিল না কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য সমাগম। দলের স্থায়ী কমিটির নেতারা আসবেন বলে বার বার মাইকে ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত দেখা মেলেনি তাদের কারো। শেষমেশ মধ্যম সারির নেতাদেরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিগঞ্জের ভাড়াশিমলায় মুক্তিযোদ্ধাকে মারপিট, জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কালিগঞ্জ থানার নারায়ানপুর গ্রামের মৃত.জয়নুদ্দীন মোড়লের পুত্র মো: আরশাদ আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, একই এলাকার আদর আলীর পুত্র আবুল হোসেন ইতোপূর্বে বিএনপি জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকলেও সম্প্রতি কৌশলে আওয়ামীলীগে অনুপ্রবেশ করে। একপর্যায়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোনীত হয়ে দলীয় পরিচয় ব্যবহার করে তার সন্ত্রাসী বাহিনীবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় স্বরসতী পুজা অনুষ্ঠিত হয়েছে

কলারোয়ার বিভিন্ন স্থানে প্রতিবছরের ন্যায় এবছরও আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন মন্দিরে ও বাড়িতে বিদ্যার দেবী শ্রী শ্রী স্বরসতী পুজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর সকাল থেকে শুরু করে কলারোয়া উপজেলার মন্দির গুলোতে ও বাড়িতে বাড়িতে মহা ব্যাস্ততার মধ্য দিয়ে বিদ্যার দেবী স্বরসতী পুজার আয়োজন করা হয়েছিলো। আর তাই সকাল থেকে মন্দির ও বাড়ি থেকে ভেঁসে আসছে উলুর ধ্বনি ও শঙ্কের ধ্বনি। সকাল থেকে তড়ি ঘড়ি করে শ্নান শেরে একটু সেজে গুজেবিস্তারিত পড়ুন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পাটজাত পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপর্যুক্ত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন (রেজি: নং: ঢ-০৯২৩৪) ২০১৬ সাল থেকে সারাদেশ ব্যাপি বহুমূখী সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। ফাউন্ডেশন এর অন্যতম প্রধান লক্ষ্য নতুন প্রজন্মের বিশেষ করে শিক্ষিত বেকার যারা চাকুরীর পরিবর্তে উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে ক্যারিয়ায় প্রতিষ্ঠায় আগ্রহী এবং স্বাবলম্বী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে ইচ্ছুক তাঁদেরকে যুগোপযোগী চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও বহুমুখী বিজনেস সাপোর্ট সার্ভিস প্রদান করা। ফাউন্ডেশনটি বাংলাদেশবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কলারোয়ায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত কলারোয়া আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত ক্যাম্পে ” বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় সাইটসেভার্স এর অর্থায়নে ব্র্যাক ও খুলনার শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ বাস্তবায়নে অভিজ্ঞ চিকিৎসকদের সেবায় ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্প অরগানাইজার ব্র্যাক’র মাহবুবুর রহমান জানান, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে চক্ষুবিস্তারিত পড়ুন
মণিরামপুরে বীর মুক্তিযোদ্ধা ইজ্জত আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা ইজ্জত আলী খাঁ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বেলা ১১টায় বুচতলা হাফিজিয়া মাদরাসা ময়দানে মরহুম মুক্তিযোদ্ধার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের উপস্থিতিতে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এসময় পুলিশের একদল সদস্য ও মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। জানাগেছে- মুক্তিযোদ্ধা ইজ্জত আলী খাঁ দীর্ঘদিন ধরে হৃদরোগ জনিত কারণেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পিস ক্লাব’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ায় পিস ক্লাব’র বার্ষিক সম্মেলন-২১ অনুষ্ঠিত হয়েছে। অগ্রগতি সংস্থা, পিস কনসের্টিয়াম ও পিস ক্লাবের যৌথ আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু মহিলা কলেজ চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উগ্রপন্থা প্রতিরোধ করি,শান্তি সম্প্রীতির জীবন গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনের উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা,বিস্তারিত পড়ুন

