মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় স্বরসতী পুজা অনুষ্ঠিত হয়েছে

কলারোয়ার বিভিন্ন স্থানে প্রতিবছরের ন্যায় এবছরও আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন মন্দিরে ও বাড়িতে বিদ্যার দেবী শ্রী শ্রী স্বরসতী পুজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর সকাল থেকে শুরু করে কলারোয়া উপজেলার মন্দির গুলোতে ও বাড়িতে বাড়িতে মহা ব্যাস্ততার মধ্য দিয়ে বিদ্যার দেবী স্বরসতী পুজার আয়োজন করা হয়েছিলো। আর তাই সকাল থেকে মন্দির ও বাড়ি থেকে ভেঁসে আসছে উলুর ধ্বনি ও শঙ্কের ধ্বনি।
সকাল থেকে তড়ি ঘড়ি করে শ্নান শেরে একটু সেজে গুজে বইটি হাতে নিয়ে মন্দিরের উদ্যেশে ছাত্র ছাত্রীদের যেতে দেখা গেছে কারণ আজ যে স্বরসতী পুজা বিদ্যার দেবী।

সরস্বতী পুজোকে কেন্দ্র করে কলারোয়ার সকল ইউনিয়নের সনাতন সম্প্রদায়ে মধ্য খুশির আমেজ বিরাজ করছে। ভোরবেলা থেকেই বাড়িতে বাড়িত শুরু হয়ে গিয়েছিলো পুজোর তোড়জোর৷ সকাল থেকেই ঘরে ঘরে উলুর ধ্বনি, শাঙ্কে ফুঁ৷ বিদ্যার দেবী স্বরসতি কে নিবেদন করে কলমে ফুঁটিয়ে দেওয়া নারকেলের কুল দোয়াতে ভরে তার সম্মুখে নিবেদন করা হয়৷ আজ আবার খুদেদের হাতে খড়িরও দিন শিক্ষার শুরু আজ থেকে।চলছে পুষ্পাঞ্জলি, ফলপ্রসাদ ও ভোগ বিতরণ। ধূপ ও ধুনোর গন্ধে গোটা মন্দির ও ঘরে পুজো পুজো ভাব৷

শাস্ত্রীয় বিধান অনুসারে, শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পুজো করা হয় সাধারণ আচারাদি মেনেই। তবে এই পুজোয় বেশ কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রীর প্রয়োজন হয়৷ যেমন অভ্র-আবির, আমের মুকুল, দোয়াত-কলম, যবের শিষ, বাসন্তী রঙের গাঁদা ফুল। লোকাচার অনুসারে ছাত্রছাত্রীরা পূজার আগে কুল ভক্ষণ করে না। পুজোর শেষে হয় পুষ্পাঞ্জলি। পরদিন সকালে ফের একবার পুজোর পর চিড়ে ও দই মেশানো দধিকর্মা ঠাকুরকে নিবেদন করে পুজো শেষ হয় ৷ কোনও কোনও পরিবারে এদিন অরন্ধন পালন ও ‘গোটা-সেদ্ধ’ খাওয়ার প্রথাও রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু