মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কলারোয়ায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত কলারোয়া আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত ক্যাম্পে ” বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়।

জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় সাইটসেভার্স এর অর্থায়নে ব্র্যাক ও খুলনার শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ বাস্তবায়নে অভিজ্ঞ চিকিৎসকদের সেবায় ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্প অরগানাইজার ব্র্যাক’র মাহবুবুর রহমান জানান, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে চক্ষু সার্জন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার জোবায়ের রিয়াল’র নেতৃত্বে পরিচালিত ক্যাম্পে চক্ষু রোগীদের সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠিত ক্যাম্পে বিভিন্ন বয়সের ১৯৪ জন মহিলা রোগী ও ১০০ জন পুরুষ রোগী সেবা গ্রহন করেন। এ ছাড়া ৫৩ জন রোগীকে ছানি অপারেশনের জন্য খুলনার শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। ক্যাম্প পরিচালনায় মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন ও সেবা’র সদস্য সচিব মিজানুর রহমানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক হিসাবে সার্বিক সহযোগীতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র সদস্যবৃন্দ।

উল্লেখ্য বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী কার্ডধারী ও অতি দরিদ্র এবং প্রতিবন্ধিদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে বলে ক্যাম্প কতৃপক্ষ জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম