মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

পাকিস্তানকে ক্ষমা করার জন্য জাফরুল্লাহর দাবি বিএনপির অন্তর্গত বক্তব্য : তথ্যমন্ত্রী

‘পাকিস্তানকে ক্ষমা করার জন্য ডা. জাফরুল্লাহ’র দাবি আসলে বিএনপি’র অন্তর্গত বক্তব্য’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত প্রয়াত অভিনেত্রী সারাহ বেগম কবরী স্মরণসভায় সমসাময়িক প্রসঙ্গে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন। তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. জাফরুল্লাহ সাহেব পাকিস্তানকে ক্ষমা করে দেয়ার জন্যবিস্তারিত পড়ুন

উপকূল থেকে ৪৫০ কিমি দূরে ঘূর্ণিঝড় ‘ইয়াস’

ঘূর্ণিঝড় ইয়াস উপকূল থেকে এখনো ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি যদি গতিপথ পরিবর্তন না করে তবে বাংলাদেশ উপকূলে প্রবেশের সম্ভাবনা নেই। এসব তথ্য জানান সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী। তিনি বলেন, ঘূর্ণিঝড়টির কেন্দ্র বাংলাদেশের উপকূলে না এলেও এর প্রভাব পড়বে উপকূলে। ঝোড়ো হাওয়া, জলোচ্ছ্বাসসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত এর প্রভাব আমাদের উপকূলে শুরু হবে আরও পরে।বিস্তারিত পড়ুন

ঝড়, বজ্রধ্বনি ও দুর্যোগ থেকে পরিত্রাণের মাসনুন দুআ

ঝড়, বজ্রধ্বনি ও দুর্যোগ থেকে পরিত্রাণের মাসনুন দুআ “পবিত্র কুরআনে বলা হয়েছে: ‘বায়ুরাশির গতি পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর মধ্যস্থ সঞ্চিত মেঘের সঞ্চারণে সত্যি সত্যিই জ্ঞানবান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। সূরা আল-বাকারা আয়াত: ১৬৪। “হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.)বলেন: রাসূল (সা.) ঝড়, মেঘের গর্জন শুনলে বা বিদ্যুৎ চমকাতে দেখলে সঙ্গে সঙ্গে এই দোয়া পড়তেন: আল্লাহুম্মা লা-তাক্বতুলনা বি’গদাবিকা ও য়া লা-তুহলিকনা বি’আযা-বিকা ওয়া আ-ফিনা ক্বাবলা যা-লিকা। অর্থ: হে আমাদের প্রভূ, আমাদেরকে তোমারবিস্তারিত পড়ুন

‘ইয়াস’র চোখ ভারতে : আঘাত হানবে কাল দুপুরের মধ্যে, প্রভাব থাকবে বাংলাদেশেও

১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বেগে ভারতের ওডিশায় বুধবার দুপুরের মধ্যে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এটি উপকূলীয় এলাকা বালাসোরে আঘাত হানবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। সতর্কতায় রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দীঘা, তাজপুর, মন্দারমণি, শংকরপুরও। এরই মধ্যে চলছে প্রবল ঝড় ও বৃষ্টি। উত্তাল সমুদ্র। ঘূর্ণিঝড়ের ক্ষতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। উপকূলীয় এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ মানুষকে। এদিকে আবহাওয়া দপ্তর বলছে, ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’।বিস্তারিত পড়ুন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, টাইগারদের ইতিহাস গড়ার দিন আজ

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে অসংখ্য রেকর্ড। শ্রীলংকার বিপক্ষেও অনেক রেকর্ড গড়া হয়েছে। কিন্তু লংকানদের বিপক্ষে একটি রেকর্ড এখনো নিজেদের করে নিতে পারেননি টাইগাররা। সেটি হলো ওয়ানডে সিরিজ জয়। প্রায় ১৯ বছর ধরে শ্রীলংকার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলে আসছে বাংলাদেশ। বর্তমানে নবম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলছে দুই দল। ২০০২ সালের আগস্ট থেকে খেলে আসা গত আটটি সিরিজের মধ্যে একটিতেও জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। অবশ্য দুটি সিরিজে ড্র করার গৌরববিস্তারিত পড়ুন

এনইউবিটি খুলনাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে বাংলদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজনা করা হয়। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী বিএল কলেজ এর বাংলা বিভাগের সাবেক বিভাগীয় বিভাগীয় প্রধান ও এনইউবিটি খুলনার বাংলা বিভাগের উপদেষ্ঠা প্রফেসর আব্দুল মান্নান। সেসময় তিনি বলেন, ‘বাঙালির সব আবেগ অনুভূতিতে জড়িয়ে থাকা চিরবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। মানবতার কবি নজরুলবিস্তারিত পড়ুন

প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান: অনুজদের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব

স্বাধীন বাংলাদেশের ইসলামি শিক্ষা প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছেন। তিনি ইসলামের বিভিন্ন বিষয়ে গ্রন্থ রচনা ও গবেষণার কাজ করে যাচ্ছেন।তাঁর তত্ত্বাবধানে এইচ আইভি ভাইরাস:ধর্মীয় ভূমিকা এবং পথ শিশুদের অধিকার:ইসলামী দৃষ্টিকোণ,মুক্ত বাজার অর্থনীতি ইসলামী দৃষ্টিকোণ এ রকম অসংখ্য গুরুত্বপূর্ণ গবেষণা সম্পন্ন হয়েছে।আগামী প্রজন্মকে উত্সাহ প্রদানের জন্য তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অবদান আলোচনা করা হলো। নাম: সৈয়দ মাকসুদুর রহমান ইবনু সৈয়দ আনছার আলী ইবনু সৈয়দ জুলফিকার আলী জম্ম: ১লা জানুয়ারী ১৯৭৪ সালেবিস্তারিত পড়ুন

সিডিএইচআরসি’র প্রতারণা : প্রতিকার চেয়ে কেশবপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

যশোরের কেশবপুরে একটি প্রতারকচক্র ক্লাইমেট ডেভেলপমেন্ট এন্ড হিউম্যান সোসাইটির নামে যশোর, খুলনা জেলার শত শত যুবকের কাছ থেকে পৌনে এক কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে। দীর্ঘদিনেও টাকা আদায়ে ব্যর্থ হয়ে গত সোমবার ভূক্তভোগী উপজেলার মাদারডাঙ্গা গ্রামের ওলিয়ার রহমানের ছেলে মেহেদী হাসান কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, ২০১৭ সালে ক্লাইমেট ডেভেলপমেন্ট এন্ড হিউম্যান সোসাইটি (সিডিএইচআরসি) নামে একটি বেসরকারি সংগঠন দৈনিক ইনকিলাবসহ একাধিক পত্রিকায় একটি নিয়োগবিস্তারিত পড়ুন

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাগেরহাটের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাগেরহাটের নদী-খালের পানি বেড়েছে। মঙ্গলবার (২৫ মে) সকাল ৮টা থেকে শরণখোলার বলেশ্বর, মোরেলগঞ্জের পানগুছি, মোংলার পশুর, বাগেরহাটের ভৈরব, দড়াটানাসহ সব নদীর পানি স্বাভাবিক জোয়ারের থেকে এক দেড়-ফুট বেড়ে গেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই পানি আরও বেড়ে যাবে। পানগুছি নদীতীরের বাসিন্দা মো. মোশাররফ হোসেন বলেন, সকাল থেকে নদীর পানি বাড়তে শুরু করেছে। সময় যত গড়াবে এই পানি তত বাড়বে। পূর্ব অভিজ্ঞতা যেটা বলেবিস্তারিত পড়ুন

গতিপথ পাল্টেছে ‘ইয়াস’: ঝুঁকি কম, তবুও মোকাবেলায় সবধরনের প্রস্তুতি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ গতিপথ পাল্টেছে। ঘূর্ণিঝড়টি কলকাতা হয়ে উড়িষ্যার দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে। এতে বাংলাদেশ অনেকটাই ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারের প্রস্তুতি পুরোদমে চলছে। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকার লাখ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়ার ব্যবস্থা করা হয়েছে। ক্ষয়ক্ষতি ঠেকাতে নেয়া হয়েছে সবধরনের প্রস্তুতি। সোমবার রাতে সবশেষ খবর অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ একই এলাকায় (১৬ দশমিক ৬বিস্তারিত পড়ুন