মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ফরিদপুরে পাটক্ষেতে নিয়ে কিশোরী ধর্ষণ, গ্রেফতার ২

ফরিদপুরের বোয়ালমারীতে ফুসলিয়ে পাটক্ষেতে নিয়ে কিশোরী (১৪) ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মে) উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মফিজুর রহমান (৩২) ও শারমিন আক্তারকে (২৬)। তারা মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে সকালে ভুক্তভোগী কিশোরীর বাবা পাঁচজনকে আসামি করে রোয়ালমারী থানায় মামলা করেন। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, সোমবার বিকেলে ফরিদপুর থেকে রাঙ্গামুলকান্দি এলাকায় ফুফাতো বোনের বাসায় আসার পথে দুই যুবক ফুসলিয়েবিস্তারিত পড়ুন

মাদকসহ দু’জনকে ছেড়ে দিলো বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ!

যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের মৃত তোফাজ্জেল মোল্লার ছেলে সামছুউদ্দিন (৪৫) ও তার বন্ধুকে গাঁজাসহ হাতেনাতে আটক করলেও তাদেরকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শার্শার গোগা বাজারের তালতলা নামক স্থান থেকে গাঁজাসহ ওই দুই যুবককে আটক করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তিন সদস্য। পরে দেড় থেকে দুই ঘন্টা তাদের কে আটকিয়েবিস্তারিত পড়ুন

যশোর মাদক নিরাময় কেন্দ্রে যুবককে হত্যার দায় স্বীকার

যশোরে মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রে মারা যাওয়া মাহফুজুর রহমানকে (২০) পিটিয়ে হত্যা করা হয়। প্রাথমিক তদন্ত ও প্রতিষ্ঠানটির সিসিটিভির ফুটেজ দেখে হত্যার প্রমাণ পেয়েছে পুলিশ। রোববার (২৩ মে) ঘটনায় জড়িত সন্দেহে প্রতিষ্ঠানের মালিকসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শনিবার (২২ মে) ওই যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায় প্রতিষ্ঠানের কর্মীরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। এরপর পরিবারের লোকজনও হত্যার অভিযোগ তোলেন। প্রাথমিক তদন্তবিস্তারিত পড়ুন

আমির হামজা গ্রেফতার যে কারণে

আলোচিত ধর্মীয় বক্তা মুফতি আমির হামজাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল। সোমবার (২৪ মে) রাতে সিটিটিসি ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। আমির হামজাকে সন্ত্রাসবিরোধী একটি মামলায় গ্রেফতার দেখানো হলেও তার বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেয়া এবং রাষ্ট্রবিরোধী উস্কানির অভিযোগও রয়েছে বলে জানিয়েছে সিটিটিসি। বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে হামজাকে গ্রেফতার করা হয়। সিটিটিসিবিস্তারিত পড়ুন

ময়মনসিংহের নান্দাইলে ঘরের চালে আমপড়া দ্বন্দ্বে খুন, আটক তিন

ময়মনসিংহের নান্দাইলে ঘরের চালে আমপড়া নিয়ে দ্বন্দ্বে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত সাদ্দাম হোসেন উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের আসাম উদ্দিন ওরফে মিন্টুর ছেলে। সোমবার (২৪ মে) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নিহতের চাচা আব্দুল হালিম বলেন, সাদ্দামদের আম গাছের পাশেই তার তার চাচাত ভাই সুমনের ঘর। গাছ থেকে আম সুমনের চালে পড়ায়বিস্তারিত পড়ুন

দেড় কোটি টাকার ইয়াবাসহ চট্টগ্রামে গ্রেফতার ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এলাকায় একটি লবণবাহী ট্রাকে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়েছে। সোমবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাইপাস সড়কের বাস টার্মিনালের পাশ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ট্রাকচালক মো. মাসুম মিয়া (৪০) ও মো. আলম হোসেন (৩০)। তারা দু’জনই ময়মনসিংহ জেলার কোতয়ালি থানাবিস্তারিত পড়ুন

আজ জাতীয় কবির ১২২তম জন্মবার্ষিকী

বাংলা কবিতার বিদ্রোহী ও গানের বুলবুল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ ১২২তম জন্মবার্ষিকী। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ সালের ২৫) বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার ডাক নাম ‘দুখু মিয়া’। পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। প্রেমের, বিরহ-বেদনা ও সাম্যের কবি নজরুল বাংলা সাহিত্য-সংগীত তথা সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। ব্রিটিশবিরোধী আন্দোলনে তার লেখনী ধূমকেতুর মতো আঘাত হেনে ভারতবাসীকে জাগিয়ে দিয়েছিল। তিনি পরিণত হনবিস্তারিত পড়ুন

ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশ অনেকটা ঝুঁকিমুক্ত!: হতে পারে জলোচ্ছ্বাস

দিঘা-বালেশ্বর হয়ে যেতে পারে ঝাড়খন্ডের দিকে ২৬ মে বিকাল বা সন্ধ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। সেসময় পূর্ণিমা থাকায় জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার পর্যন্ত ঘূর্ণিঝড় ইয়াসের গতিমুখ ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার দিকে। তবে কোনো কারণে এর গতিপথ পাল্টে গেলে এটি উপকূলে বড় ধরনের আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় ইয়াস ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। বাতাসের গতিবেগ ৬২ কিলোমিটার। যা ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে,বিস্তারিত পড়ুন

সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার অনুমোদন

সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশের সাতক্ষীরা জেলা শাখার অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ মে) বেলা ১২ টার সময় সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশের চেয়ারম্যান খাঁন রেজাউল ইসলাম রেজা কর্তৃক স্বাক্ষরিত সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি প্রভাষক পবিত্র কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আনারুল ইসলাম সহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি নূরে আলম সিদ্দীকি, সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম, মো: আলতাফ হোসেন, গাজী শাহ আলম, ফারহাদবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় দুই মেট্রো ট্রেনের সংঘর্ষ, আহত ২০০

মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে দুই মেট্রো ট্রেনের সংঘর্ষে অন্তত ২০০ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৪ মে) দেশটির স্থানীয় সময় রাত পৌনে নটায় একটি মাটির নিচের টানেলে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে স্থানীয় ডিস্ট্রিক্ট পুলিশ প্রধান মোহাম্মদ জয়নাল আবদুল্লাহর বরাতে বলা হয়, দুটির মধ্যে একটি ট্রেন সম্পূর্ণ খালি ছিল। অপরটি ২১৩ যাত্রী নিয়ে বিপরীত দিক থেকে একই লাইনে আসছিল। সংঘর্ষে ৪৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন,বিস্তারিত পড়ুন