শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ময়মনসিংহের নান্দাইলে ঘরের চালে আমপড়া দ্বন্দ্বে খুন, আটক তিন

ময়মনসিংহের নান্দাইলে ঘরের চালে আমপড়া নিয়ে দ্বন্দ্বে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের আসাম উদ্দিন ওরফে মিন্টুর ছেলে। সোমবার (২৪ মে) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে নিহতের চাচা আব্দুল হালিম বলেন, সাদ্দামদের আম গাছের পাশেই তার তার চাচাত ভাই সুমনের ঘর। গাছ থেকে আম সুমনের চালে পড়ায় তাদের মাঝে প্রায়ই ঝগড়া হত।

ঘটনার দিন বিকেলে সাদ্দাম আম পাড়ার জন্য গাছে উঠে। এ সময় আম সুমনের চালে পড়ায় সে গাছ কেটে ফেলতে বলে। এ নিয়ে দু’জনের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন সাদ্দামকে রামদা দিয়ে কোপ দেয়।

পরে স্থানীয়রা সাদ্দামকে গুরুতর আহত অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ