রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ইয়াস’র চোখ ভারতে : আঘাত হানবে কাল দুপুরের মধ্যে, প্রভাব থাকবে বাংলাদেশেও

১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বেগে ভারতের ওডিশায় বুধবার দুপুরের মধ্যে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এটি উপকূলীয় এলাকা বালাসোরে আঘাত হানবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। সতর্কতায় রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দীঘা, তাজপুর, মন্দারমণি, শংকরপুরও। এরই মধ্যে চলছে প্রবল ঝড় ও বৃষ্টি। উত্তাল সমুদ্র। ঘূর্ণিঝড়ের ক্ষতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। উপকূলীয় এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ মানুষকে।

এদিকে আবহাওয়া দপ্তর বলছে, ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, যতো স্থলভাগের দিকে এগোবে ঝড়, ততোই এর গতিবেগ বাড়তে থাকবে। আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, শুরুতে ঘূর্ণিঝড়ে হাওয়ার বেগ ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকলেও আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ পৌঁছে যেতে পারে ১৮৫ কিলোমিটার পর্যন্ত।

অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে জানান, ২০২০ সালে আম্পানের চেয়ে ভয়াবহ হতে পারে ইয়াস। এর প্রভাব পড়তে পারে রাজ্যের ২০টি জেলায়। তাই রাজ্য সরকার ৪ হাজার ত্রাণশিবির খুলেছে। রাজ্যের ১০ লাখ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের এমন অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উপকূল থেকে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আর মাত্র ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। মঙ্গলবার (২৫ মে) আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী

ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির মত বহুজাতিক সংস্থার বাইরে একক রাষ্ট্র হিসেবে জাপানবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ফুটবল খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন উপসচিব
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী