বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় ভারত ফেরত ১৭ জনের করোনা শনাক্ত, আতঙ্ক বাড়ছে জেলাবাসীর

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে সাতক্ষীরায় আসা ৩৩৭ বাংলাদেশী নাগরিকের নমুনা পরিক্ষা শেষে ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় বর্তমানে মোট করোনা আক্রান্ত রোগী রয়েছে ৮৪ জন। এরমধ্যে ২৩ জন রয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে, একজন রয়েছে মেডিকেল আসিইউতে এবং বাকী ৬০ জন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সাতক্ষীরায় প্রতিদিনই বাড়ছে করোনার রোগীর সংখ্যা। এদিকে, ভারতে মহামারি করোনার ভেরিয়েন্ট সংক্রমন বৃদ্ধি পাওয়ার সে দেশ থেকে দেশে ফিরে আসা পাসপোর্টবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে মুজিব কিল্লা’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের কপোতাক্ষ নদের তীরঘেষা খাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে মুজিব কিল্লা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী পুনঃসংস্কার, নতুনভাবে নির্মিত ও নির্মিতব্য মুজিব কিল্লার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ মে-২০২১) সকাল সাড়ে ১০ টার দিকে গণভবন থেকে এ উদ্বোধনী কার্যক্রম শুরু করা হয়। মশ্বিমনগর ইউনিয়নের খাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে মুজিব কিল্লা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে যশোর ডিডিএলজি (উপ-পরিচালক, স্থানীয় সরকার) মোঃ হুসাইন শওকত, ইউএনও সৈয়দবিস্তারিত পড়ুন

তালা প্রেসক্লাবের স্থাপনা উচ্ছেদের ষড়যন্ত্র ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের স্থাপনা উচ্ছেদ ষড়যন্ত্রের বিরুদ্ধে ও রোজিনা ইসলামসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মে) বেলা ১১ টায় তালা প্রেসক্লাব মোড়ে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষবিস্তারিত পড়ুন

কেশবপুরের বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোরের কেশবপুর উপজেলার নবনির্মিত ভবন এম.এম গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেছেন। রোববার সকালে ভবন উদ্ধোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গৃহবধুকে উত্ত্যক্ত : শিক্ষকের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদরের গোয়ালপোতায় শিক্ষক কর্তৃক গৃহবধুকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গৃহবধুর পরিবারকে খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, গোয়ালপোতা গ্রামের মৃত.লক্ষণ শীলের পুত্র গোবিন্দ শীল। লিখিত অভিযোগে তিনি বলেন, আমার কন্যা মল্লিকা শীলকে আশাশুনি কালীবাড়ী এলাকায় বিবাহ প্রদান করি। কিন্তু গোয়ালপোতা গ্রামের ফটিক সরদারের পুত্র গোয়ালপোতা জিজিকেএইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলীপ সরকার গোপনে আমার কন্যার মোবাইলবিস্তারিত পড়ুন

এনইউবিটি খুলনাতে সামার সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে সামার সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। সোমবার ২৩মে, ২০২১ থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ৩১মে, ২০২১ পর্যন্ত। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের এ্যাডমিশন অফিস খোলা থাকবে। এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ড. মো: শাহ আলম। এসময় আরো উপন্থিত ছিলেন সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন, প্রফেসর ড. আনোয়ার হক জোয়াদ্দারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানও কর্মকর্তাবৃন্দ। ফেয়ার চলাকালীন সময়বিস্তারিত পড়ুন

অক্সফোর্ড ও ইস্ট এঙ্গেলিয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় তালায় দুই সহোদরকে সংবর্ধনা

উচ্চ শিক্ষায় ফুল স্কলারশীপ নিয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ইস্ট এঙ্গেলিয়া নামের বিশ্ববিখ্যাত দু’টি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় সাতক্ষীরা তালার কৃতি ছাত্র দুই সহোদর জাহিন শাম্স সাক্ষর ও জাহিদ আমিন শাশ্বতকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। রবিবার (২৩ মে) সকালে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের আয়োজনে কলেজ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম। কলেজের প্রাক্তন শিক্ষার্থী মায়া বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি দুই শিক্ষার্থী ছাড়াও বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রেসক্লাবে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ উদ্বোধন

সাতক্ষীরা প্রেসক্লাবে পথচারীদের জন্য সেঞ্চুরি একাডেমীর বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে পথচারীদের জন্য সেঞ্চুরি একাডেমীর উদ্যোগে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ উদ্বোধন করছেন প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাসী। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, সাংবাদিক এমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কুশখালী আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কুশখালীর ইউপি সদস্য মতলেবুর রহমান টুটুল কর্তৃক ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকে ডাকাত সন্দেহে বেধড়ক পিটিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহমুদপুর সানাপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম মন্টু। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত কয়েক বছর পুর্বে কুলিয়া বহেরা এলাকার আবুল কাশেম মাস্টারেরবিস্তারিত পড়ুন

আ.লীগ সব সময়ই মানুষের জন্য রাজনীতি করে: প্রধানমন্ত্রী

প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুই ধরনের দুর্যোগ মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ মে) সকালে ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করে এ কথা বলেন তিনি। এ সময় আসন্ন ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ সব সময়ই মানুষের জন্য রাজনীতি করেছে। প্রধানমন্ত্রী বলেন, কোনো দুর্যোগ আসলেই যেন তার আগেই পূর্বাভাস আমরা দিতে পারি, আমাদের স্যাটেলাইটের মাধ্যমেবিস্তারিত পড়ুন