রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অক্সফোর্ড ও ইস্ট এঙ্গেলিয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় তালায় দুই সহোদরকে সংবর্ধনা

উচ্চ শিক্ষায় ফুল স্কলারশীপ নিয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ইস্ট এঙ্গেলিয়া নামের বিশ্ববিখ্যাত দু’টি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় সাতক্ষীরা তালার কৃতি ছাত্র দুই সহোদর জাহিন শাম্স সাক্ষর ও জাহিদ আমিন শাশ্বতকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।

রবিবার (২৩ মে) সকালে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের আয়োজনে কলেজ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম।

কলেজের প্রাক্তন শিক্ষার্থী মায়া বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি দুই শিক্ষার্থী ছাড়াও বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, সহকারী অধ্যাপক অচিন্ত্য সাহা, রেজাউল করিম, লক্ষণ চন্দ্র রায় প্রমুখ। এ সময় অত্র কলেজ শিক্ষার্থীদের সাথে প্রশ্নত্তোর পর্বে অংশগ্রহণ করেন সংবর্ধিত দুই সহোদর।

উল্লেখ্য, বে-সরকারী সংস্থা উত্তরণ পরিচালক, তালা উপজেলার জাতপুর গ্রামের শহিদুল ইসলাম ও ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দা কানিজ বিনতে সাবাহ্ এর বড়পুত্র জাহিন শামস সাক্ষর যুক্তরাজ্যের ইস্ট এঙ্গেলিয়া জলাবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বৈশ্বিক উন্নয়ন ব্যবস্থাপনার উপর এবং ছোটপুত্র জাহিদ আমিন শাশ্বত যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জলাবায়ু পরিবর্তন ও ব্যবস্থপনা বিষয়ে ফুল স্কলারশিপ নিয়ে এমএস পড়ার সুযোগ পেয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলারবিস্তারিত পড়ুন

তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা

সাতক্ষীরার তালায় ১৬ বছর বয়সী এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্যবিবাহের আয়োজনের অভিযোগে অভিযানবিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা
  • তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি