শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গৃহবধুকে উত্ত্যক্ত : শিক্ষকের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদরের গোয়ালপোতায় শিক্ষক কর্তৃক গৃহবধুকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গৃহবধুর পরিবারকে খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, গোয়ালপোতা গ্রামের মৃত.লক্ষণ শীলের পুত্র গোবিন্দ শীল।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমার কন্যা মল্লিকা শীলকে আশাশুনি কালীবাড়ী এলাকায় বিবাহ প্রদান করি। কিন্তু গোয়ালপোতা গ্রামের ফটিক সরদারের পুত্র গোয়ালপোতা জিজিকেএইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলীপ সরকার গোপনে আমার কন্যার মোবাইল নাম্বার সংগ্রহ করে ০১৭৩৯ ২৩১৪০২ ও ০১৮৭৩ ৬৫৬৩৫৬ নাম্বার দিয়ে বিভিন্ন সময়ে উক্ত্যাক্ত করে। বিভিন্ন সময়ে উল্টোপাল্টা ম্যাসেজ পাঠিয়ে বিরক্ত করতে থাকে।

এছাড়া কন্যার সংসার নষ্টসহ নানাভাবে হয়রানির হুমকি দিচ্ছে। আমার কন্যা বিষয়টি আমাকে জানালে আমি বখাটে দিলিপের পরিবারকে অবগতি করালে দিলিপ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। একপর্যায়ে গত ২২মে ২০২১ তারিখে আমার বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি আমার কন্যার সংসার ভেঙে দেওয়াসহ ভবিষ্যত নষ্টের হুমকি প্রদর্শন করে।

উল্লেখিত দিলীপ এলাকার চিহ্নিত বখাটে এবং লম্পট প্রকৃতির ব্যক্তি। বিভিন্নভাবে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে সংসার নষ্টসহ নানানভাবে হয়রানি করে। আমি আশংকা করছি দিলীপ যে কোন সময় আমার কন্যার পরিবারসহ আমাদেরকে জান মালের ক্ষয়ক্ষতি করতে পারে।

তিনি ওই বখাটে উক্ত্যাক্তকারী দিলীপের হাত থেকে নিজের কন্যাকে রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন

সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের পাইকারি ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসকের হলরুমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলামের মৃত্যুতে গভীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা