মে, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
রাজধানীর পল্লবীতে কুপিয়ে হত্যা: আরেক আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজধানীর মিরপুরের পল্লবীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরেক আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। ওই আসামির নাম মুনির হোসেন (২১)। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পল্লবী থানার উপ-পরিদর্শক আকলিমা বেগম গণমাধ্যমকে জানান, শনিবার (২২ মে) রাতে ডিবির মিরপুর বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি মনির পল্লবীর ২২ তলা গার্মেন্টসের পেছনে ঈদগাহ মাঠেরবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের নির্মাণ ব্যয় ও সময় বাড়ছে

রাজশাহীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের নির্মাণকাজের মেয়াদ আবারও বাড়ানো হবে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় আরও একবছর মেয়াদ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হয়েছে। এতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে নির্মাণ ব্যয়ও। হাইটেক পার্ক কর্তৃপক্ষ জানায়, রাজশাহী মহানগরীর জিয়ানগরে ৩১ একর জমির ওপর নির্মাণাধীন ১২ তলা বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক নির্মাণের সময় বেঁধে দেয়া হয়েছিল জুলাই ২০১৬ থেকে ২০১৯ সালের জুনবিস্তারিত পড়ুন
নায়িকা মাহির সংসার ভেঙে গেল

সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বেশ সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তারা। যদিও বেশ কয়েকবার ভাঙনের গুঞ্জন উঠেছে। তবে প্রতিবারই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাসে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ‘অগ্নিকন্যা’ মাহি। এবার আর কোনো গুঞ্জন নয়। নায়িকা নিশ্চিত করলেন তার সংসার ভেঙে যাওয়ার খবর। গেল কয়েকদিন ধরে তার ফেসবুক স্ট্যাটাসগুলো আলোচনার জন্ম দিয়েছে। বাড়িয়েছে কৌতূহলও। অবশেষে ২২ মে দিবাগত রাতে স্বামীর সঙ্গে বিচ্ছেদেরবিস্তারিত পড়ুন
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ‘যশ’

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’। এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। শনিবার (২২ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। তবে, তিনি বলেছেন, ‘ঘূর্ণিঝড় নিয়ে এখনও আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি।’ প্রতিমন্ত্রী বলেন, ‘যেহেতু এটি এখন পর্যন্ত লঘুচাপ হয়ে আছে, এখনই আতঙ্ক কিংবা শঙ্কার কিছু নেই। তবে, অন্যান্য বারের মতো এটা সুপার সাইক্লোন হয়ে আঘাত হানতেবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ‘যশ’: পূর্বাভাসে থাকছে যেসব সতর্কবার্তা

এর কারণে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। রোববার (২৩ মে) নিম্নচাপ আরও শক্তিসঞ্চয় করে সোমবার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেবে। বুধবার সন্ধ্যায় উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে। নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তা দিয়েছে। বিজ্ঞপ্তিতেবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর সমাধিসৌধে যবিপ্রবি রুটিন উপাচার্যের শ্রদ্ধা

দায়িত্ব গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস। শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে এ কর্মসূচি পালন করা হয়। যবিপ্রবি ক্যাম্পাসবিস্তারিত পড়ুন
বিয়ের পিঁড়িতে কোভিড রোগী, অতঃপর…

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। নতুন নতুন করোনার ধরন শনাক্ত হওয়ায় আতঙ্ক প্রতিদিনই বাড়ছে। এমন পরিস্থিতিতে সামাজিক নানা অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেশটিতে। তবে ঊড়িষ্যা রাজ্যে ঘটে গেল ব্যতিক্রমী ঘটনা। শুক্রবার (২১ মে) বিয়ের দিন সকালেও করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাননি বর রাজেন্দ্র ডান্ডিয়া। বিয়ের উদ্দেশে পাত্রীর বাড়িতে রওনা দেওয়ার পর জানতে পারেন সে করোনায় আক্রান্ত। এ নিয়ে শুরু হয় হইচই। এ ঘটনায় হতবাক হয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপরবিস্তারিত পড়ুন
মোবাইলে ব্যালেন্স ফুরালেও বন্ধ হবে না কথা

কথা বলতে বলতে বা ইন্টারনেট ব্রাউজিং করতে করতে মোবাইলে ব্যালেন্স ফুরিয়ে গেলে যেন গ্রাহকের কথা বলা বা ইন্টারনেট ব্রাউজিং বন্ধ না হয় সেজন্য বিকাশ চালু করলো স্বয়ংক্রিয় বা অটো রিচার্জ সুবিধা। শনিবার (২২ মে ) এক বিজ্ঞপ্তিতে বিকাশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। অটো রিচার্জের ফলে এখন থেকে মোবাইল রিচার্জ করা আরও সহজ ও নিরবচ্ছিন্ন হলো গ্রাহকদের জন্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিডকালে অফিসের কাজ থেকে শুরু করে অনলাইনে স্কুল, সামাজিকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শুকনো জমিতে মাটি ভেদ করে ‘বুদ’ ‘বুদ’ শব্দে গ্যাস জাতীয় পানি!

কলারোয়ায় শুকনো জমিতে মাটি ভেদ করে বুদ বুদ শব্দে গ্যাস জাতীয় পানি উঠতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের দক্ষিন পাশের মাঠে। শনিবার সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, ‘স্বয়ংক্রিয়ভাবে ফসলি মাঠের শুকনা জমিতে পানির সাথে বুদ বুদ আকারে ফোটার মতো উঠছে।’ ওই গ্রামের আলহাজ্ব হোসেন জানান, ‘চন্দনপুর দক্ষিণ মাঠের বাইজিদ হোসেন ও আলহাজের ঘেরের পশ্চিম পাশে চন্দনপুর গ্রামের নুরুজ্জামানের শুকনা জমিতে গত কয়েক দিন ধরে পানির সাথে বুদবিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্কুল ছাত্রী ও বৃদ্ধের আত্নহত্যা

কলারোয়ায় পৃথক ঘটনায় এক স্কুল ছাত্রী ও এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। উপজেলার রামকৃষ্ণপুর ও ক্ষেত্রপাড়া গ্রামে শনিবার পৃথক সময়ে এ ঘটনা ঘটে। পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, মোবাইল ফোন কিনে না দেয়ায় রামকৃষ্ণপুর গ্রামের মৃত. মুজিবার রহমানের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী হিরা খাতুন (১৬) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্নহত্যা করার চেষ্টা করে। বাড়ীর লোকজন জানতে পেরে প্রথমে কলারোয়া ও পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে শনিবার বেলা দেড়টারবিস্তারিত পড়ুন

