রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শুকনো জমিতে মাটি ভেদ করে ‘বুদ’ ‘বুদ’ শব্দে গ্যাস জাতীয় পানি!

কলারোয়ায় শুকনো জমিতে মাটি ভেদ করে বুদ বুদ শব্দে গ্যাস জাতীয় পানি উঠতে দেখা গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের দক্ষিন পাশের মাঠে।

শনিবার সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, ‘স্বয়ংক্রিয়ভাবে ফসলি মাঠের শুকনা জমিতে পানির সাথে বুদ বুদ আকারে ফোটার মতো উঠছে।’

ওই গ্রামের আলহাজ্ব হোসেন জানান, ‘চন্দনপুর দক্ষিণ মাঠের বাইজিদ হোসেন ও আলহাজের ঘেরের পশ্চিম পাশে চন্দনপুর গ্রামের নুরুজ্জামানের শুকনা জমিতে গত কয়েক দিন ধরে পানির সাথে বুদ বুদ আকারে ফোটার মতো উঠতে দেখা যাচ্ছে। সেখানে মাটি ফুঁড়ে একটু একটু পানিও বের হয়ে ‍বুদ বুদ হয়েই যাচ্ছে। স্থানটিতে সামান্য একটু গর্ত করে লাঠি পুতে দেয়া হয়েছে। তবে বুদ বুদ করে ফোটা ফোটা গ্যাস জাতীয় কিছু বের হচ্ছে।’

ঘটনাটি শুনে চন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জি এম জাহিদুল আলম, চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পার্থ মজুমদার, কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানাসহ উৎসুক অনেকেই সেখানে দেখতে গিয়ে সত্যতা নিশ্চিত করেন।

মাটির নিচ থেকে গ্যাস জাতীয় কিছুু বের হচ্ছে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।

তারা প্রশাসনের সংশ্লিষ্টদের বিষয়টি পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা