বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কলারোয়ায় হেলাতলা ইউনিয়নে ৯টি গৃহহীন পরিবার বাছাই ও নির্মাণাধীন ঘর পরিদর্শন

কলারোয়ায় হেলাতলা ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন পরিবার বাছাই কার্যক্রম ও সরকারী বরাদ্দকৃত নির্মাণাধীন ৯টি ঘর পরিদর্শন করা হয়েছে। শনিবার (২২ মে) সকালে প্রধানমন্ত্রীর প্রদত্ত সরকারি অর্থায়নে ৯নং হেলাতলা ইউনিয়নের দক্ষিন দিগং গ্রামে স্থানীয়দের উপস্থিতিতে নির্মাণাধীন ৯টি ঘর উপকারভোগীদের বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চেীধুরী, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, প্রকল্প কর্মকর্তা (পিআইও) সুলতানা জাহান, স্থানীয়বিস্তারিত পড়ুন

চাষাবাদের মান উন্নয়নে কলারোয়ায় কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরার কলারোয়ায় কৃষকদের চাষাবাদের মান উন্নয়নে কন্দাল চাষের বিষয়ে ১২০জন কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২মে) সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে একদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক জি এম এ গফুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মোসাদ্দেক হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন, সাতক্ষীরা সদর উপ-সহকারী কৃষি অফিসার অমল কুমারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

কলারোয়ায় একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবু সাঈদ (৩৮) উপজেলার উলুডাঙ্গা গ্রামের জিয়াদ আলীর ছেলে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, ‘শনিবার ভোররাতে পুলিশ তাকে বাড়ী থেকে গ্রেপ্তার করে। পরে তাকে সাতক্ষীরা কোর্টে প্রেরণ করা হয়েছে।’

বাগআঁচড়া ইউপি চেয়ারম্যানের ছেলে বিদেশী মদসহ আটক

যশোরের শার্শায় ইউপি চেয়ারম্যানের ছেলে আশরাফুল আলম (অপু) (২৬) কে বিদেশী মদসহ আটক শার্শা থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বসতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ‘শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল’র ছেলে আশরাফুল আলম (অপু) গোগা থেকে মটরসাইকেল যোগে বিদেশী মদ নিয়ে বাগআঁচড়ায় আসছে- এমন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া-গোগা সড়কের বসতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় দুই বোতল বিদেশী মদ ওবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় মনিরামপুরের যুবকের লাশ উদ্ধার

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী বেলতলা থেকে পিয়ার হোসেন আকাশ (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পিয়ার হোসেন পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের ভ্যানচালক আবদুল মোতালেবের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন। শুক্রবার মধ্যরাতের দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের নাক দিয়ে রক্ত ও মুখ দিয়ে ফেনা ঝরছিল। শরীরের একাধিক স্থানে কালো দাগ রয়েছে। পিয়ার হোসেনের পিতা আবদুল মোতালেব বলেন, ‘শুক্রবার সকালে বেনাপোলের কাগজপুকুর এলাকায় বড় বোন ফাতেমা খাতুনের বাড়িবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষকের পিতার ইন্তেকাল

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষারের পিতা প্রবীন ব্যক্তিত্ব সিরাজ গাজী (৯০) ইন্তেকাল করেছেন। শনিবার (২২ মে-২০২১) দুপুর দেড়টার দিকে তিনি নিজ বাড়ি হানুয়ার গ্রামে শেষ নিঃস্বাশ ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৪ কন্যাসহ অসংখ‍্য আত্মীয়সজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিন আছরবাদ স্থানীয় হানুয়ার হাফিজিয়া মাদ্রাসা ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গাঁজা বিক্রেতাকে ৬মাসের কারাদন্ড

সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে এক মাদক কারবারি কে জরিমানা করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২২ মে) বেলা ২টার দিকে গাঁজা সেবন ও সংরক্ষণ এর দায়ে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামের লক্ষীপদ বিশ্বাসের ছেলে গৌর বিশ্বাস (৫৬) কে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড এবং অতিরিক্ত ১০ হাজার টাকাবিস্তারিত পড়ুন

‘রোজিনাকে নিয়ে ফায়দা লুটতে চায় দেশবিরোধীরা’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘গত ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনার ঘটনাকে পুঁজি করে দেশবিরোধী চিহ্নিত মহল ফায়দা লোটার চেষ্টা করছে, কারো কর্মকাণ্ড যেন তাদের হাতে অস্ত্র তুলে না দেয়।’ মন্ত্রী শনিবার তাঁর মিন্টু রোডের সরকারি বাসভবনে টিভি নাট্যপরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিত কমিটির সঙ্গে সাক্ষাৎশেষে সাংবাদিকদের একথা বলেন। গিল্ডের সভাপতি সালাহউদ্দীন লাভলু, সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগরসহ নির্বাহী সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। ‘রোজিনার ঘটনাকে রাজনীতিকরণবিস্তারিত পড়ুন

কেশবপুরে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মলি­ক। অন্যান্যের মধ্যে বক্তব্যবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় জরুরী প্রস্তুতি সভা

ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মে) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মিরাজ হোসেন খান এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন