বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৮, শনাক্ত ১০২৮

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৪৮ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জনে। শনিবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরের ৮ মার্চ বাংলাদেশেবিস্তারিত পড়ুন

গণমাধ্যমের শত্রুরা বন্ধু সেজে সরকারবিরোধী উসকানি দিচ্ছে

যারা গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে দানবীয় আচরণ করেছিল তারাই এখন গণমাধ্যমের মুখোশ পরা বন্ধু সেজে সরকারবিরোধী উসকানি দিচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ বিএনপি নামক বর্ণচোরা দলটিকে ভালো করে চেনে। তাদের কোনো অপকর্ম সফল হবে না। শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। ২০০১বিস্তারিত পড়ুন

আশাশুনিতে মিথ্যা চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে খাস সম্পত্তিতে দোকান ঘরনির্মাণ নিয়ে বিরোধের জেরে মিথ্যা চাঁদাবাজির মামলার দায় থেকে অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, আশাশুনির কাপসন্ডা গ্রামের ইউনুছ খাঁর স্ত্রী ফতেমা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পুত্র মো: জহুরুল খাঁ পার্শ্ববর্তী চেউটিয়া নদীর ভেড়ীর ধারে পার্শেমারী গ্রামে খাস সম্পত্তিতে দোকান নির্মাণ করে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে আসছিল। কিন্তু গত বছরের আস্ফানের আঘাতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মিথ্যেচারের প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে বৃদ্ধার সংবাদ সম্মেলন

পরসম্পদ লোভী রুমি ও তার ভাড়াটিয়া বাহিনী কর্তৃক মিথ্যেচারের প্রতিবাদে এবং জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছেন এক বৃদ্ধা। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের মৃত আশরাফউদ্দীনের স্ত্রী তাহেরা বানু এই দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বড় ছেলে ঠিকাদার এম.এ.কে হেলাল উদ্দনীকে পারিবারিকভাবে বিয়ে দেয়ার কিছুদিন পর স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যায়। এই অবস্থায় গত ২০১৯ সালের ৪ ফেব্রæয়ারি আমার ছেলে মারা যায়। কিন্তু তার মৃত্যুরবিস্তারিত পড়ুন

ভুয়া ফেসবুকে আপত্তিকর পোস্ট: সাতক্ষীরায় হামলা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে ভুয়া ফেসবুক আইডি খুলে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় মেম্বরের নেতৃত্বে খুন জখমসহ হামলার হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শ্যামনগর উপজেলার দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামের হাকিম ঢালীর পুত্র মহসীন ঢালী। লিখিত বক্তব্যে তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার ছোট ভাই মো: আব্দুস সবুর আটুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী হওয়ায় বর্তমান মেম্বরবিস্তারিত পড়ুন

যুবসমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

যুবসমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২২ মে) আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ পরামর্শ দেন। এদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ওই অনুষ্ঠানে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এসময় তিনি যুবসমাজের উদ্দেশ্যে বলেন, চাকরির পেছনে না ছুটে মৎস্য উদ্যোক্তা হোন। প্রধানমন্ত্রী বলেন, সকল ক্ষেত্রে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই এবং জাতির পিতার আদর্শ নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। তিনিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে মারপিট!

কলারোয়ায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে মারপিটে ৪জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার সকালে কলারোয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আহসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি আম গাছ থেকে আম পাড়েন ওই গ্রামের ভ্যান চালক খলিলুর রহমানের ছেলে নয়ন কবির (১৮)। পরে ওই স্কুলের পরিত্যক্ত রুমের আশ্রায়ে থাকা হানিফ ও তার স্ত্রী হালিমা খাতুন আম পাড়া নিয়ে নয়ন হোসেনকে গালমন্দ করেন। কথা কাটাকাটিরবিস্তারিত পড়ুন

মৃত্যুর আগে মুসলিম করোনা রোগীকে পবিত্র কালেমা পড়ে শোনালেন হিন্দু ডাক্তার

ভারতের কেরালার তিরুবনন্তপুরমের পলাক্কড় জেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত রেখা কৃষ্ণা। করোনাকালে ভয়াবহ দুঃসময়ে সম্প্রীতির অনন্য নজির তৈরি করেছেন তিনি। সূত্রের খবর, সেই হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে ভর্তি ছিলেন এক মুসলিম নারী। মৃত্যুপথযাত্রী তিনি। তাকে কার্যত হাতছানি দিয়ে ডাকছে মৃত্যু। কিন্তু চিকিৎসকের মনে হয়েছিল কিছু যেন খুঁজছেন ওই রোগী। আর কালবিলম্ব করেননি ওই চিকিৎসক। ওই রোগীর কানে কানে ডা. কৃষ্ণা শোনালেন ইসলাম ধর্মের পবিত্র কালেমা- লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রসুলুল্লাহ।বিস্তারিত পড়ুন

ঘূর্ণিঝড় ‘যশ’ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বুধবার

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লঘুচাপটি শনিবারই সৃষ্টি হতে পারে। পরে যা সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপ, গভীর নিম্নচাপ, এরপর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘যশ’। সম্ভাব্য এই ঘূর্ণিঝড় আগামী বুধবার বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শুক্রবার ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তত্সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।বিস্তারিত পড়ুন

‘সুপার সাইক্লোনে’ পরিণত হতে পারে ‘যশ’, উপকূলে প্রস্তুতিমূলক ব্যবস্থা

ঘূর্ণিঝড় ‘যশ’ ‘সুপার সাইক্লোনে’ পরিণত হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। শনিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘গতকালই আমরা পরিপূর্ণ সংবাদ পেয়েছি। এটা এখন লঘুচাপ অবস্থায় আছে। এটা আগামীকালের মধ্যে সুস্পষ্ট লঘুচাপ হবে, এরপর ২৩ থেকে ২৪ মের মধ্যে নিম্নচাপ হবে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে। ২৬ মেবিস্তারিত পড়ুন