মে, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ঘূর্ণিঝড় যশ : রবিবারের মধ্যে সব নৌকা-ট্রলারকে ফিরতে সতর্কবার্তা

সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘যশ’-এর কারণে বঙ্গোপসাগরে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সেইসঙ্গে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে রবিবারের (২৩ মে) মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। শনিবার সকালে ঘূর্ণিঝড় সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। সতর্কবার্তায় বলা হয়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তীতে এটি উত্তরপশ্চিম দিকেবিস্তারিত পড়ুন
করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা দুই থেকে তিন গুণ বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর যে সংখ্যা জানানো হচ্ছে প্রকৃত মৃত্যুর সংখ্যা তার দুই থেকে তিন গুণ বেশি বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার ডব্লিউএইচওর বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়েছে, গতবছর করোনা মহামারি শুরুর পর থেকে এ বছরের মে পর্যন্ত সারাবিশ্বে ৩৪ লাখ মানুষের মৃত্যুর তথ্য বিভিন্ন দেশের সরকারি হিসেবে নথিভুক্ত হয়েছে। ডব্লিউএইচওর তথ্য ও বিশ্লেষণ বিভাগের সহকারী মহাপরিচালক সামিরা আসমা সংস্থার প্রতিবেদন প্রকাশে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রকৃত সংখ্যা দুইবিস্তারিত পড়ুন
ফিলিস্তিন-ইসরায়েল দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র সমাধান : বাইডেন

ইসরায়েলের সুরক্ষার প্রতি তার প্রতিশ্রুতিতে কোনও পরিবর্তন হয়নি জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলিদের ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি যাতে অব্যাহত থাকে, সেজন্য তিনি প্রার্থনা করছেন। দুই পক্ষের মধ্যে সংঘাতের একমাত্র সমাধান দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা। ওয়াশিংটন সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে শুক্রবার এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেইসঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে অন্য দেশের সঙ্গে মিলে বড় ধরনের সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দিলেন তিনি। তিনি বলেন,বিস্তারিত পড়ুন
স্বর্ণের দাম আবারও বাড়ছে

গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান হয়েছে। এ কারণে বাংলাদেশেও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন করে ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৪১ টাকা বাড়ানো হবে। বাজুস সূত্র জানিয়েছে, বিশ্ববাজারে দাম বাড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, এবার প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৭৫ টাকা বাড়ানো হবে। এতে ভরিতে স্বর্ণের দাম বাড়বে ২ হাজার ৪১ টাকা। আগামীকাল (রোববার)বিস্তারিত পড়ুন
স্বাস্থ্যবিধি মেনে ২৪ মে থেকে লঞ্চ চালুর দাবি মালিকদের

আগামী ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে আগের মতো লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা। শনিবার (২২ মে) বেলা ১১টায় সদরঘাটে সংগঠনটির এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল। তিনি এ সময় শ্রমিক-কর্মচারীদের বেতন বোনাস দেয়ার জন্য সংস্থার পক্ষ থেকে গত ৫ মে প্রধানমন্ত্রীর মুখ্য-সচিব, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান বরাবর প্রণোদনার জন্য যে আবেদন করাবিস্তারিত পড়ুন
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীন, নিহত ৩

চীনে কয়েক দফা ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তা এবং ভূতত্ত্ববিদরা শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। উত্তর-পশ্চিমাঞ্চলের কিনঘাই প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশ ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি আঘাত হেনেছে ইউনান প্রদেশে। স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূমিকম্পটি দালিবিস্তারিত পড়ুন
শার্শার বসতপুরে মাটি বোঝাই ট্রাক্টর চাপায় যুবক নিহত

যশোরের শার্শার বসতপুরে মাটিবোঝাই ট্রাক্টর চাপায় বিপ্লব হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত বিপ্লব হোসেন বসতপুর পুর্বপাড়া গ্রামের হাসান আলীর ছেলে। থানায় অভিযোগ না হওয়ায় পুলিশ ব্যবস্থা নেননি বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শার্শার সেতাই গ্রামে। স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মোক্তার আলীর জমি থেকে মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে সেতাই আনার মেম্বরের ইটভাটায় আসার পথে সেতাই পাকা রাস্তার উপরে দাড়িয়ে থাকা বিপ্লব হোসেন মাটি বোঝাই ট্রাক্টরের নিচেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ঘূর্ণিঝড় “যশ”মোকাবেলায় প্রশাসনের জরুরী সভা

ঘূর্ণিঝড় “যশ” মোকাবেলায় কলারোয়া উপজেলা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে ওই অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া থানার অফিসার ইনর্চাজ মীর খায়রুল কবীর, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আকতার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লাল হোসেন, বিভিন্ন সংবাদ পত্রের প্রতিনিধিগণ সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময়বিস্তারিত পড়ুন
কলারোয়া নিউজের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বে আবু রায়হান মিকাঈল

সরকারি নিবন্ধন প্রাপ্ত পাঠকনন্দিত নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি’র আঞ্চলিক সংবাদ মাধ্যম ‘কলারোয়া নিউজ ডটকম’ এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবু রায়হান মিকাঈল। কলারোয়া প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আবু রায়হান মিকাঈল এতদিন পোর্টালটির নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদ সম্প্রতি নির্বাহী কমিটির সভার মাধ্যমে আবু রায়হান মিকাঈলের উপর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব অর্পন করেন। বর্তমানে আরিফ মাহমুদ কলারোয়া নিউজের প্রকাশক এবং জাতীয় নিউজ পোর্টাল আওয়ার নিউজবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুর মাদ্রাসা মসজিদের দ্বিতীয় তলার নির্মাণকাজ উদ্বোধন

কলারোয়ার চন্দনপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসা মসজিদের দ্বিতীয় তলার নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পরে নির্মাণকাজ উদ্বোধন করা হয়। এর আগে অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনপুর দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি এবং কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মো. আবু নসর। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী। অসংখ্য মুসল্লিদের পাশাপাশি উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষবিস্তারিত পড়ুন

