মে, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
শার্শার অগ্রভুলোট গ্রামে ভাতিজার হাতে চাচা খুন

যশোরের শার্শার অগ্রভুলোট গ্রামে আব্দুল মজিদ (৫০) নামে একব্যাক্তি খুন হয়েছেন। মজিদ উপজেলার গফুর সর্দারের ছেলে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ভাতিজা দেলোয়ার হোসেন (২২) এর ছুড়ে মারা বল্লমের আঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে প্রতিবেশীরা জানান। স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান জানান, ভিটেবাড়ীর সীমানা নির্ধারন নিয়ে রাত ১১ টার দিকে আব্দুল মজিদের সাথে ভাতিজা দেলোয়ার হোসেন এর কথা কাটাকটি হয়। এক পর্যায়ে দেলোয়ার তার হাতে থাকা বল্লম ছুড়ে মারে আব্দুলবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ‘যশ’ মোকাবেলায় সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা

ঘূর্ণিঝড় “যশ” মোকাবেলায় সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে জুমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য , সাতক্ষীরা- ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন শাফায়াত, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, এনএসআই সাতক্ষীরার উপ পরিচালক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান,বিস্তারিত পড়ুন
তালায় আম গাছ থেকে গৃহবধূর লাশ উদ্ধার

সাতক্ষীরা তালায় রহস্যজনক রুপালি (৪০) নামের এক মহিলার ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের মনিরুলজ্জামানের স্ত্রী। শুক্রবার (২১ মে) ভোরে বাড়ির পাশের একটি আম গাছে ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। জেঠুয়া গ্রামের সোররাফ সরদারের ছেলে সুমন সরদার জানান,কে বা কারা তাকে হত্যা করে আম গাছে ঝুলিয়ে রেখে গেছে ধারণা করছে এলাকাবাসি। তবেবিস্তারিত পড়ুন
শ্যামনগরে তিন দিনের ব্যবধানে পানিতে ডুবে আরও ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

শ্যামনগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা এ দূর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- গাবুরা গ্রামের মনিরুল গাজীর ছেলে জিম (৫) এবং একই গ্রামের শরিফুল গাজীর ছেলে মিম (৭)। তারা উভয়ে সম্পর্কে চাচাতো ভাই। পরিবারের বরাত দিয়ে দুই শিশুর মামাতো ভাই আলম হোসেন জানান, প্রচন্ড গরমে সকালে দুই ভাই বাড়ির পুকুরে গোসল করার সময় সবার অজান্তে ডুবে যায়। বহু খোজাখুজি করে পুকুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা শহরে সেঞ্চুরী একাডেমির উদ্যোগে খাবার পানি ব্যবস্থা

প্রচন্ড তাপদাহের দুঃসময়ে সাধারণ মানুষের জন্য বিনামুল্যে সাতক্ষীরা শহরে খাবার পানির ব্যবস্থা করেছে সাতক্ষীরার সেঞ্চুরী একাডেমি। শুক্রবার দুপুর থেকে শহরের নিউমার্কেট মোড়স্থ শহীদ আলাউদ্দিন চত্বরে অনানুষ্ঠানিকভাবে মহতী এ আয়োজনের উদ্বোধন করা হয়। এছাড়াও হাটের মোড় দৈনিক পত্রদূত অফিসের সামনে কালিগঞ্জ সড়ক, সুলতানপুর বড় বাজার সড়কের অগ্রণী ব্যাংকের সামনে, পাকাপোলের মোড়ের প্রিয় প্রাঙ্গণের সামনে, নারিকেলতলা মোড়ের বিকাশের দোকানের সামনে প্রথম পর্বে সাধারণ মানুষের পানির তৃষ্ণা মেটানোর জন্য প্রত্যেক মোড়ে পাঁচটি পানির জারেরবিস্তারিত পড়ুন
ইটালির রোমে পাঠানো হলো সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম

সাতক্ষীরার ব্রান্ড বিখ্যাত হিমসাগর আম ৫টন আজ শুক্রবার ইটালির রোমে রপ্তানি হচ্ছে। মেসার্স ইসলাম ট্রেডার্স এর মাধ্যমে এই আম বিদেশে যাচ্ছে। সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের হাফিজুর রহমান কারির বাগান থেকে এই আম সংগ্রহ করা হয়। ১৪টি বায়ার কোম্পানি জেলার প্রান্তিক পর্যায় থেকে এসব আম সংগ্রহ করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রপ্তানিকৃত আমের জন্য সাড়ে ৩শ’ চাষীকে আলাদা প্রশিক্ষণ দিয়েছেন। দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল উপস্থিত থেকে রপ্তানি কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন
আম্পানের বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ওয়েবিনার

উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ প্রবন এলাকা ঘোষণা, পৃথক উপকূলীয় বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবী।প্রলংকারী ঘুর্ণিঝড় আম্পানের বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবিনারের আয়োজন করে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ওয়েবিনারে সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ। ওয়েবিনারের বক্তারা বলেন, আয়লা আম্পান ফনি বুলবুল সিডরসহ বিভিন্ন নামের প্রাকৃতিক দুর্যোগে দেশের উপকূলসহ দক্ষিণ-পশ্চিমা লের মানুষ জর্জরিত। এই দুর্যোগ ছাড়াও সাতক্ষীরা-খুলনার মানুষবিস্তারিত পড়ুন
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের নবাগত ইনচার্জের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের নবাগত ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শহীদ তিতুমীর রাজগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। শুক্রবার (২১ মে-২০২১) বিকালে রাজগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। স্বাস্থ্যবিধি মেনে প্রথমে পরিচয় পর্বের মধ্যোদিয়ে উক্ত অনুষ্ঠান শুরু হয়। এসময় কবি, সাহিত্যিক সন্তোষ কুমার দত্ত, আর টিভি ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি বিএম ফারুক, ডিএসবি মণিরামপুরের প্রতিনিধি মোঃ খায়রুল কবির, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম রবি, সম্পাদক মোঃ জসিম উদ্দিনসহ প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন
কেশবপুরে মৎস্য ঘের নিয়ে বিরোধ, ১৪৪ ধারা জারি

যশোরের কেশবপুরে মৎস্য ঘের নিয়ে বিরোধে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশংকায় আদালত ১৪৪ ধারা জারী করেছেন। যশোর জেলা অতিরিক্ত ম্যাজিট্রেট আদালতে মামলা সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের পুটিমারি বিলে ১২২ শতক জমি একই গ্রামের আসাদুল ইসলামের পূত্র রিপন সরদার ২০২০ সালে একই গ্রামের নোয়াবআলী সরদারের পূত্র লিয়াকত আলী সরদারের নিকট থেকে ৩ বছরের চুক্তিতে লিজ নিয়ে ঘের নির্মাণ করে মৎস্য চাষ করে আসছে। কিন্তু ঘের মালিক রিপন সরদার লিজের টাকা সময়মতবিস্তারিত পড়ুন
বাংলাদেশে বজ্রপাতে মৃত্যু বাড়ছে কেন?

বাংলাদেশে বজ্রপাতে মৃত্যু ও আহতের ঘটনা বাড়ছে। তাপমাত্রা ও বাতাসে সিসার পরিমাণ বৃদ্ধি পাওয়া, জনজীবনে ধাতব পদার্থের ব্যবহার বেড়ে যাওয়া, প্রচুর মোবাইল ফোন ব্যবহার ও এর রেডিয়েশন, প্রত্যন্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের সংখ্যা বেড়ে যাওয়া, বনভূমি বা গ্রামাঞ্চলে উঁচু গাছের সংখ্যা কমে যাওয়া, জলাভূমি ভরাট ও নদী দখলসহ নানা কারণে বজ্রপাতে মৃত্যু বাড়ছে। বজ্রপাত বাড়ার সঙ্গে বিশ্বময় তাপমাত্রা পরিবর্তনের সম্পর্ক রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। গত এপ্রিল থেকে প্রায় প্রতিদিনই বজ্রপাতেবিস্তারিত পড়ুন

