শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহরে সেঞ্চুরী একাডেমির উদ্যোগে খাবার পানি ব্যবস্থা

প্রচন্ড তাপদাহের দুঃসময়ে সাধারণ মানুষের জন্য বিনামুল্যে সাতক্ষীরা শহরে খাবার পানির ব্যবস্থা করেছে সাতক্ষীরার সেঞ্চুরী একাডেমি।

শুক্রবার দুপুর থেকে শহরের নিউমার্কেট মোড়স্থ শহীদ আলাউদ্দিন চত্বরে অনানুষ্ঠানিকভাবে মহতী এ আয়োজনের উদ্বোধন করা হয়। এছাড়াও হাটের মোড় দৈনিক পত্রদূত অফিসের সামনে কালিগঞ্জ সড়ক, সুলতানপুর বড় বাজার সড়কের অগ্রণী ব্যাংকের সামনে, পাকাপোলের মোড়ের প্রিয় প্রাঙ্গণের সামনে, নারিকেলতলা মোড়ের বিকাশের দোকানের সামনে প্রথম পর্বে সাধারণ মানুষের পানির তৃষ্ণা মেটানোর জন্য প্রত্যেক মোড়ে পাঁচটি পানির জারের ব্যবস্থা রাখা হয়।

অনানুষ্ঠানিক উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন সেঞ্চুরী একাডেমী প্রতিষ্ঠাতা পরিচালক এজাজ আহমেদ স্বপন। অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, দেশ টিভি, বিডি নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টোয়েন্টি ফোরের সাতক্ষীরা রিপোর্টার আমিনা বিলকিস ময়না ও সাবেক ছাত্রনেতা আজিজুল্লাহ মনি। উপস্থিত ছিলেন সেঞ্চুরী একাডেমির সদস্য বিকাশ চন্দ্র সরকার ও আবু হাসান বাবলু।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গ্রীষ্মের এ প্রচন্ড তাপদাহে মানুষ প্রচন্ড তৃষ্ণার্ত। চলতি পথের সাধারণ মানুষ অনেক কষ্টে পথ চলে। তাদের তৃষ্ণা নিবারণের এ কাজ কতটা মানবকল্যাণের তা বলে শেষ করা কঠিন। সমাজের সক্ষম সবাই যদি এ ধরনের মানবসেবার কাজে ভূমিকা রাখে তবে মানুষ অনেক বেশী উপকৃত হবে।

সেঞ্চুরী একাডেমী প্রতিষ্ঠাতা পরিচালক এজাজ আহমেদ স্বপন বলেন, নৈতিক ও সামাজিক দায়বোধ থেকে তিনি এ কাজ করে যাচ্ছেন। সম্প্রতি সাতক্ষীরায় ভারত ফেরত কোয়ারেন্টাইনকারীদের জন্যও গোপনে পানির ব্যবস্থা করে গেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ফিংড়ি ইউনিয়ন যুব ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর ছাড়পত্র নিতে ২০০ টাকা এবংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি