বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আম্পানের বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ওয়েবিনার

উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ প্রবন এলাকা ঘোষণা, পৃথক উপকূলীয় বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবী।প্রলংকারী ঘুর্ণিঝড় আম্পানের বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবিনারের আয়োজন করে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ওয়েবিনারে সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ।

ওয়েবিনারের বক্তারা বলেন, আয়লা আম্পান ফনি বুলবুল সিডরসহ বিভিন্ন নামের প্রাকৃতিক দুর্যোগে দেশের উপকূলসহ দক্ষিণ-পশ্চিমা লের মানুষ জর্জরিত। এই দুর্যোগ ছাড়াও সাতক্ষীরা-খুলনার মানুষ সারা বছর নদীর বেড়িবাঁধ ভাঙা ও জলাবদ্ধতা সমস্যা মোকাবেলা করে। কিন্তু এই সমস্যা সমাধানে কোন দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে না। ফলে মানুষ তার সারাজীবনের কষ্ঠার্জিত সহায় সম্পদ হারিয়ে প্রতিবছর এই এলাকার বিপুল সংখ্যক মানুষ অন্যত্রে চলে যেতে বাধ্য হচ্ছে।

ওয়েবিনারের বক্তারা প্রাকৃতিক দুর্যোগ কবলিত উপকূলীয় অ লকে দুর্যোগ প্রবন এলাকা ঘোষণা, এই এলাকার উন্নয়নে পৃথক উপকূলীয় বোর্ড গঠন ও আগামী জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবী জানান।

ওয়েবিনারে অংশগ্রহণ করেন, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজাহার হোসেন, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিশ আলী, জেলা গণফোরামের সম্পাদক আলী নুর খান বাবলু, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, আইডিয়ালের ডাঃ নজরুল ইসলাম, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, উত্তরণের মনিরুজ্জামান জোয়াদ্দার, এড. মুনির উদ্দিন, সুশীলনের শেখ মনিরুজ্জামান, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, উন্নয়ন কর্মী শামীম আরেফিন, আমজাদ হোসেন, মরিয়ম মান্নান, আল মাহামুদ বিল্লা, আবু তালেব মোল্লা, ইয়ারুল ইসলাম প্রমুখ। ওয়েবিনার পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির সদস্য নিত্যা নন্দ সরকার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু

সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা