রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে মৎস্য ঘের নিয়ে বিরোধ, ১৪৪ ধারা জারি

যশোরের কেশবপুরে মৎস্য ঘের নিয়ে বিরোধে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশংকায় আদালত ১৪৪ ধারা জারী করেছেন।

যশোর জেলা অতিরিক্ত ম্যাজিট্রেট আদালতে মামলা সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের পুটিমারি বিলে ১২২ শতক জমি একই গ্রামের আসাদুল ইসলামের পূত্র রিপন সরদার ২০২০ সালে একই গ্রামের নোয়াবআলী সরদারের পূত্র লিয়াকত আলী সরদারের নিকট থেকে ৩ বছরের চুক্তিতে লিজ নিয়ে ঘের নির্মাণ করে মৎস্য চাষ করে আসছে। কিন্তু ঘের মালিক রিপন সরদার লিজের টাকা সময়মত পরিশোধ না করে এবং ঘেরের পাড়ের বিভিন্ন প্রজাতির গাছ মেরে ফেলা লিজের শর্ত ভঙ্গ করেছে। যার ফলে জমির মালিক লিয়াকত আলী সরদার তার ঐ ১২২ শতক জমি রিপন সরদারকে আর লিজ দিতে চাচ্ছেন না। তারপরও রিপন সরদার জোরপূর্বক উক্ত ঘেরে মাছ চাষ করেছে এবং জমির মালিককে বিভিন্ন প্রকার ভয়ভিত্তি সহ হুমকী-ধামকী দিয়ে আসছে। যার ফলে জমি মালিক লিয়াকত আলী সরদার গত ১৯ মে যশোর জেলা অতিরিক্ত ম্যাজিট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং পি৫৮৭/২০। বিজ্ঞ আদালত শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশংকায় উক্ত জমিতে ১৪৪ ধারা জারী করেছেন।

একই রকম সংবাদ সমূহ

​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু