জুন, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় লকডাউনেও করোনা আক্রান্ত ও উপসর্গে ৯ জনের মৃত্যু

সাতক্ষীরায় চলমান লকডাউনের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, ‘করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন।’ এনিয়ে, জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬২ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ২৮২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।বিস্তারিত পড়ুন
ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ রাত ১২টা থেকে বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকার সঙ্গে সারাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হচ্ছে। আজ রাত ১২টার পর সব রুটে বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার। করোনার ভয়াবহ প্রকোপ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে পার্শ্ববর্তী সাত জেলায় চলমান লকডাউনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে গতকাল সোমবার (২১ জুন) করোনার ভয়াবহ প্রকোপ থেকে রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে তার পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করে সরকার।বিস্তারিত পড়ুন
কলারোয়ার এক মহিলাসহ সাতক্ষীরায় করোনা উপসর্গে ৬ ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরায় করোনা উপসর্গে আরো ৬ ব্যক্তির মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত পৃথক সময়ে ৪ মহিলাসহ ওই ৬ রোগীর মৃত্যু হয়। তারা সম্প্রতি অসুস্থাবস্থায় সেখানে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন আশাশুনি উপজেলার পুটিমারির মৃত জিয়াদ আলীর পুত্র নূর হোসেন (৬০), একই উপজেলার শেতপুরের মৃত মুজিবুর রহমানের স্ত্রী আমেনা (৮০), কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের আনসার আলীরবিস্তারিত পড়ুন
কেশবপুরে ২৩ জুন হতে একসপ্তাহ লকডাউন ঘোষণা

যশোরের কেশবপুরে করোনায় আক্রান্ত হয়ে কয়েকজন ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছেন। সংক্রমণ বেড়েই যাচ্ছে। এরই প্রেক্ষিতে উপজেলায় ২৩ জুন হতে ৩০ জুন পর্যন্ত একসপ্তাহ লকডাউন ঘোষনা দিয়েছে উপজেলা প্রশাসন। কেশবপুর উপজেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে উপজেলায় ৬ জনের মৃত্যু হওয়ায় মঙ্গলবার সকালে উপজেলার ইউনিয়নের চেয়ারম্যান সুধীসমাজ ও সাংবাদিদের সমন্বয় উপজেলা পরিষদ সভাকক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনেরবিস্তারিত পড়ুন
কলারোয়া ও তালায় মাস্ক বিতরণ ব্লাড ফাউন্ডেশনের

কলারোয়া ও তালার ধানদিয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও এনজিও সংস্থার সহযোগিতায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলাব্যাপী চলমান লকডাউনেও করোনা সংক্রমণের বৃদ্ধির হার যেনো থামছেই না। সংক্রমণ ঠেকাতে ও ভাইরাস প্রতিরোধে সামাজিক জনসচেতনা বৃদ্ধিতে কাজ করে চলেছে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও। তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে সচেতোনতা বৃদ্ধিতে, বিতরণ করছেন মাস্ক। সামাজিক দুরত্ব বজায় নিশ্চিত করতে ও বাজার মনিটরিংসহ নানান কর্মযজ্ঞতা চালাচ্ছেন তারা। প্রশাসনবিস্তারিত পড়ুন
করোনায় একদিনে খুলনায় বিভাগে ২৭ মৃত্যু

খুলনা বিভাগে আবারো বেড়েছে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিভাগে মৃত্যু হয়েছে ২৭ জনের। এ সময় সর্বাধিক মৃত্যু ও শনাক্ত হয়েছে খুলনা জেলা ও মহানগরীতে। বিভাগে ৯৯৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। মঙ্গলবার (২২ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় পাঁচজন, যশোরে চারজন, বাগেরহাটেবিস্তারিত পড়ুন
কয়েক বছরে তাদের সম্পদ বেড়েছে হাজার গুনের বেশি

দুর্নীতির এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের প্রয়োজনে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনসহ ছয়জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার। মঙ্গলবার ( ২২ জুন) দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। দুদক সচিব বলেন, ‘অভিযুক্তরা প্রভাবশালী এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদবিস্তারিত পড়ুন
ইভ্যালির সম্পদের পরিমাণ ৬৫ কোটি, দেনার পরিমাণ প্রায় ৪০৪ কোটি

ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান (ই-কমার্স) ইভ্যালির চলতি সম্পদের পরিমাণ ৬৫ কোটি ১৭ লাখ টাকা। এর বিপরীতে প্রতিষ্ঠানটির দেনার পরিমাণ দাঁড়িয়েছে ৪০৩ কোটি ৮০ লাখ টাকা। সম্পদের চেয়ে ৬ গুণের বেশি দেনা কোম্পানিটির পরিশোধ করার সক্ষমতা নেই বলে বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদন অনুযায়ী, ১৪ মার্চ, ২০২১ পর্যন্ত পণ্যমূল্য বাবদ গ্রাহকদের কাছ থেকে অগ্রিম ২১৩.৯৪ কোটি টাকা নিয়ে পণ্য সরবরাহ করেনি ইভ্যালী। অন্যদিকে, ইভ্যালী যেসব কোম্পানির কাছ থেকে পণ্য কিনে ওই সববিস্তারিত পড়ুন
গত ২৪ ঘন্টায় যবিপ্রবির ল্যাবে ২৩৫ জনের করোনা পজিটিভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ২২ জুন ২০২১ খ্রি. তারিখে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ৪৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৯২ জনের, মাগুরার ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের ও নড়াইলের ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিরিন নিগার বিষয়টি নিশ্চিত করেন। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৫৬৩ জনের নমুনা পরীক্ষা করেবিস্তারিত পড়ুন
আর্জেন্টিনা কোয়ার্টারের আগে ৬ খেলোয়াড়কে নিয়ে ‘শঙ্কা’য়

চিলির সঙ্গে ড্র আর উরুগুয়ে ও প্যারাগুয়েকে হারিয়ে চলতি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে প্যারাগুয়েকে ১-০ গোলে হারানোর সুবাদে মিলেছে শেষ আটের নিশ্চয়তা। তবে কোয়ার্টারের আগে এক অন্যরকম শঙ্কা ভর করেছে আর্জেন্টিনা দলের ওপর। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে গ্রুপপর্বে বলিভিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামবে আলবিসেলেস্তেরা। সেই ম্যাচে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে আর্জেন্টিনার ৬ খেলোয়াড়কে। এখনও পর্যন্ত খেলা তিন ম্যাচে আর্জেন্টিনারবিস্তারিত পড়ুন

